ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নভেম্বরে তিন কোটি করোনা টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এ পর্যন্ত ছয় কোটির বেশি টিকা দেয়া হয়েছে। প্রত্যেক মাসে টিকা দেয়ার কার্যক্রম জোরদার করা হচ্ছে। এ মাসে (নভেম্বর) আশা করছি তিন কোটি ডোজ টিকা দেয়া হবে।’

রবিবার গাজীপুরের কাশিমপুরে ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তিন কোটি ডোজ দিতে পারলে আরও দুই কোটি নতুন লোক টিকা পেয়ে যেতে পারে। ২১ কোটি টিকা কেনা হয়েছে। সেগুলো আমরা সিডিউল অনুযায়ী পাচ্ছি।’

মন্ত্রী বলেন, ‘টিকা কার্যক্রম চলতে থাকবে, গতি লাভ করবে। করোনা নিয়ন্ত্রণে আছে বিধায় দেশের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে আসছে। এটা আমরা স্বাভাবিক রাখতে চাই। এটা সম্ভব হবে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি।’

‘একজন দিয়ে দেশে করোনা মৃত্যু শুরু হয়েছিল, গতকালই আমরা সেই একজনে ফিরেছি। এতদিন পর হলেও ভ্যাকসিন ও হসপিটাল সার্ভিসের কারণে মৃত্যুর হার ১-এ নেমে এসেছে। নতুন করে ১২-১৭ বছর বয়সীদের ভ্যাকসিন কার্যক্রম গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে।’ বলেন মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াহেদ। এতে স্বাগত বক্তব্য দেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার। বক্তব্য দেন, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সায়েফ উদ্দিন আহমেদ, সাংসদ ড. হাবিব-ই-মিল্লাত।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ওষুধ কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং কারখানা চত্বরে ওষুধি গাছের চারা রোপণ করেন। ১২ একর জমির উপর প্রায় দুই বিলিয়ন ইউনিট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ডিবিএলের প্রকল্পটিতে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইনজেকশন, ইনহেলারসহ প্রায় সব ধরনের ওষুধ উৎপাদন হবে। প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নভেম্বরে তিন কোটি করোনা টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১