ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

হলিউডে অভিনয় করবেন আলিয়া!

আকাশ বিনোদন ডেস্ক :

অনেক আগেই বলিউড থেকে হলিউডে যাত্রা করেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন আলিয়া ভাট।

শিগগিরই নাকি ক্যারিয়ারের প্রথম ইংরেজি সিনেমার কাজ শুরু করছেন তিনি!

এরই মধ্যে মার্কিন ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা উইলিয়াম মরিস এন্ডেভারের সঙ্গে আলিয়া চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম।

সব ঠিক থাকলে ২০২২ সালে আলিয়া নিজের প্রথম হলিউড সিনেমার নাম ঘোষণা করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

আলিয়ার এক ঘনিষ্ঠ সূত্র জানান, হলিউডে অভিনয় করার পরিকল্পনা আলিয়ার অনেকদিনের। কিন্তু কোন ধরনের সিনেমা করবেন, তা নিয়ে ভাবনায় রয়েছেন তিনি। আমেরিকায় উইলিয়াম মরিস এন্ডেভার একটি নামকরা সংস্থা। এই সংস্থার থেকেই উঠে এসেছেন এমা স্টোন, গাল গ্যাডট, চার্লিজ থেরন এবং অন্যান্যরা।

এদিকে, সম্প্রতি গুঞ্জন রটেছে শিগগিরই রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আলিয়া। ২০১৭ থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা।

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে রণবীর এবং আলিয়াকে। গুঞ্জন রয়েছে সিনেমাটি মুক্তি পাওয়ার পর পরিবার এবং আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে করবেন এই জুটি। যদিও বিষয়টি নিয়ে রণবীর বা আলিয়া এখনও প্রকাশ্যে মুখ খোলেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

হলিউডে অভিনয় করবেন আলিয়া!

আপডেট সময় ১১:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১