ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিংহের লেজ ধরে ঘুরতে বের হলেন শিল্পপতির মেয়ে

আকাশ নিউজ ডেস্ক:

আর দশটা সাধারণ প্রাতঃভ্রমণের মতো বেশ খোশমেজাজেই সিংহের লেজ ধরে ঘুরতে বেড়িয়েছেন ভারতের বিজনেস টাইকুন হর্ষ গোয়েঙ্কার মেয়ে বসুন্ধরা পাটনি। মেয়ের এই দুঃসাহসিক ভ্রমণের ভিডিও শেয়ার করেছেন স্বয়ং হর্ষ গোয়েঙ্কা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা শুক্রবার তার ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করেন।ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দ্যাটস মাই ডটার। ক্যান ইউ ইমাজিন হার মাদার।’ শেষে একাধিক ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

তবে কবে এবং কোথা থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। ভিডিওতে দেখা গেছে, মাথায় হ্যাট পরিহিত বসুন্ধরা পাটনি একটি পূর্ণবয়স্ক সিংহের লেজ ধরে জঙ্গলের রাস্তায় হাঁটছেন।

এদিকে, ওই ভিডিও টুইটারে পোস্ট করার পর তা ভাইরাল হয়। ভিডিও দেখে অনেকেই বসুন্ধরার সাহসের তারিফ করেছেন।

এই ধরনের ট্যুর দক্ষিণ আফ্রিকার জাতীয় উদ্যানগুলোতে জনপ্রিয়। যেখানে মানুষ বণ্য পরিবেশে প্রশিক্ষিত এবং বন্দি অবস্থায় বেড়ে উঠা ‘সিংহের সঙ্গে হাঁটার’ অভিজ্ঞতা পেতে পারেন।

তবে এই ধরনের ট্যুর নিয়ে ব্যাপক বিতর্ক আছে। কেউ কেউ মনে করেন এই ধরনের ট্যুর পশু নির্যাতনের ইঙ্গিত বহন করে।আবার কারো কারো ধারণা এই ধরনের পর্যটন সিংহের অস্তিত্ব রক্ষায় সাহায্য করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ কী নিয়ে ফিরবে: আন্তালিয়ায় কপ৩১

সিংহের লেজ ধরে ঘুরতে বের হলেন শিল্পপতির মেয়ে

আপডেট সময় ১১:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১