ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্বশুর-শাশুড়ির সেবা করে সম্মাননা পেলেন ছেলের বউ

আকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জের তাড়াশে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির সেবা যত্ন করায় ছেলের বউকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) রাতে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে ‘মানবতার সঙ্গী তাড়াশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাড়াশ পৌর এলাকার সাইদার ফকির এর স্ত্রীর হাতে এ সম্মাননা তুলে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক।

এ সময় উপস্থিত ছিলেন- ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক জনাব শরীফ খন্দকার, সোনালী ব্যাংক কর্মকর্তা মো. আবুল হাসেম, স্বেচ্ছাসেবী মো. সবুজ, মাসুম বিল্লাহ, আনোয়ার হোসেন, মানবতার সঙ্গী তাড়াশ সংগঠনের সদস্য হিমেল, শুভ, মাসুদ রানা, ফারুক, মুগ্ধ, সায়েম, মুন্না, আমিন, রাকিব প্রমুখ।

স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সঙ্গী তাড়াশ এর কর্মকর্তারা জানান, বাবা-মা অমূল্য সম্পদ। তাদের যথাযথ সেবা যত্ন করা সন্তানদের দায়িত্ব ও কর্তব্য এবং সেবা পাওয়া বৃদ্ধ বাবা-মায়ের অধিকার। কিন্তু বর্তমান সমাজের বৃদ্ধ বাবা-মায়ের প্রতি অবহেলা ও বৃদ্ধাশ্রমে পাঠানোর প্রবণতা বেড়ে যাচ্ছে। সামাজিক মূল্যবোধ জাগরণ ও ভালো কাজের সম্মাননা স্বরূপ এমন আয়োজন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্বশুর-শাশুড়ির সেবা করে সম্মাননা পেলেন ছেলের বউ

আপডেট সময় ০৬:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১