ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাস্তায় ব্যাগ বিক্রি করা তুষার এখন ২৫০ কোটি টাকার মালিক!

আকাশ নিউজ ডেস্ক:

শেয়ার কেলেঙ্কারিতে নিজেদের সবকিছু হারিয়ে একপ্রকার পথে বসেছিলেন। তবে দমে যাননি। ফের ঘুরে দাঁড়িয়েছেন। এরপর কঠোর পরিশ্রমে একটু একটু করে নিজেদের অর্থবিত্ত ফিরে পেতে শুরু করেন। পরিশ্রম ও সঠিক পরিকল্পনায় দিন বদলে গেছে।

বলছিলাম তুষার জৈনর কথা। যিনি এক সময় বাবার সঙ্গে রাস্তায় রাস্তায় ব্যাগ বিক্রি করতেন। সেই তুষার এখন কয়েকশ কোটি টাকার কোম্পানির মালিক। তুষারের কোম্পানি নিয়ে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ সালে হর্ষদ মেহতার শেয়ার কেলেঙ্কারির শিকার হয়েছিলেন কয়েক হাজার মানুষ। তাদেরই একজন ছিলেন ভারতের ঝাড়খণ্ডের ব্যবসায়ী মুলচাঁদ জৈন। সব হারিয়ে পরিবার নিয়ে পথে বসেছিলেন তিনি। তারই ছেলে তুষার।এর পর ছেলের সঙ্গে মুম্বাইয়ের রাস্তায় ব্যাগ বিক্রি করতে শুরু করেন। রাস্তায় রাস্তায় ব্যাগ বিক্রি করেই সংসার চালাতে শুরু করেন তিনি।

তুষার ২০১২ সালে একটি সংস্থা গড়ে তোলেন। তুষার এই সংস্থার সহ-প্রতিষ্ঠাতা। সংস্থাটি বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করে।

মাত্র দুবছরের মধ্যে বছরে ১০ থেকে ২০ হাজার ব্যাগ তৈরি করতে শুরু করে সংস্থাটি। তখন বছরে মোট ব্যবসা ছিল ৯০ কোটি টাকার।

২০১৭ সাল নাগাদ সংস্থার মোট ব্যবসা গিয়ে পৌঁছে ২৫০ কোটি টাকায়। প্রতি বছর ৩০ থেকে ৩৫ হাজার ব্যাগ তৈরি করতে শুরু করে সংস্থাটি।

সাফল্যের সিঁড়িতে উঠে তুষারের সংস্থা ট্রাওয়ার্ল্ড লঞ্চ করে। বলিউডের অভিনেত্রী সোনম কাপুর যার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তুষারের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে সংস্থাকে আরও বড় করে তোলা। প্রতি বছর ২৫ লাখ ব্যাগ তৈরি করা। এই মুহূর্তে ভারতের চতুর্থ বৃহৎ ব্যাকপ্যাক এবং ব্যাগ বিক্রির সংস্থা এটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাস্তায় ব্যাগ বিক্রি করা তুষার এখন ২৫০ কোটি টাকার মালিক!

আপডেট সময় ০১:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১