ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আমার মধ্যে উগ্র ভাবও আছে’

আকাশ বিনোদন ডেস্ক :

নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের (ডিভোর্স) ঘোষণা দিয়েছেন। সামান্থা বর্তমানে ভারতে নেই। রয়েছেন বিদেশে। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি শক্তিশালী, আমি প্রাণবন্ত, আমি পারফেক্ট নই। আমি একাগ্রতায় বিশ্বাসী, আমার মধ্যে উগ্র ভাবও আছে। আমি মানুষ, আমি যোদ্ধা।’

সামান্থা কথাগুলো লিখে নিজেই নিজেকে বিশ্লেষণ করেছেন। শুধু তাই নয়, কথাগুলো হয়তো কোনো এক সময় তার মা তাকে বলেছিলেন। তাই সামান্থা হ্যাশট্যাগে লিখেছেন, ‘আমার মা বলেছে।’

একদিকে যেমন সামান্থা নিজেকে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন প্রতিনিয়ত, অন্যদিকে তার কাছে প্রচুর সিনেমার অফারও আসছে। কিন্তু বিয়ে ভাঙার পর তার বিপরীতে অভিনয় করতে চাইছেন না তেলেগু ছবির প্রথম সারির অভিনেতারা। তিনি পাচ্ছেন নারী কেন্দ্রিক ছবির প্রধান চরিত্রের অফার। তাই নিজেকে তাপসী পান্নুর সঙ্গেও তুলনা করছেন সামান্থা।

এদিকে সামান্থার বিচ্ছেদের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আলোচিত ও সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও। তিনি এই ডিভোর্সের জন্য বলিউড অভিনেতা আমির খানকে দায়ী করেছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মূলত নাগার বাবা দক্ষিণের সুপারস্টার আক্কিনেনি নাগারজুনার আপত্তিতে সংসার ভেঙেছে তাদের। পর্দায় সামান্থার উপস্থিতি খোলামেলা বলে অভিযোগ নাগা চৈতন্যের বাবার। সেখানে কঙ্গনা বললেন ভিন্ন কথা। তার মতে, আমির খানের কারণেই নাকি সামান্থা-নাগা চৈতন্যের সংসার ভেঙেছে!

জানা গেছে, আমির খানের আসন্ন সিনেমা ‘লাল সিং চাড্ডা’য় অভিনয় করছেন নাগা চৈতন্য। সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে এ অভিনেতার। সিনেমারটিতে একসঙ্গে কাজ করার কারণে আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে নাগা চৈতন্যর। এই সূত্রে কঙ্গনার দাবি, আমির খানের সঙ্গে মিলেই সামান্থাকে ডিভোর্স দিয়েছেন নাগা চৈতন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘আমার মধ্যে উগ্র ভাবও আছে’

আপডেট সময় ১০:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১