ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তৃতীয় দিনের মতো রিটার্ন জমা দিলেন করদাতারা

আকাশ জাতীয় ডেস্ক:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে শুরু হয়েছে মাসব্যাপী আয়কর রিটার্ন ও তথ্যসেবা। তৃতীয় দিনের মতো রিটার্ন জমা দিতে কর অঞ্চলগুলোতে ভিড় করছেন করদাতারা।

বুধবার (০৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল ১১ তে গিয়ে দেখা গেছে এমন চিত্র। তবে কেউ কেউ আসছেন নতুন করদাতা হিসেবে নিজের নাম অন্তর্ভুক্তি করতে নানা তথ্য জানতে।

দেখা গেছে, সকাল থেকে কর কর্মকর্তারা করদাতাদের ই-টিআইএন নিবন্ধন, রিটার্ন গ্রহণ, প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া, আয়কর রিটার্ন ফরম, চালান ও সিটিজেন চার্টার সরবরাহ, আয়কর সম্পর্কিত পরামর্শ ও তথ্য দিয়ে যাচ্ছেন।

মিরপুর থেকে রিটার্ন সম্পর্কে জানতে এসেছেন ব্যবসায়ী শরিফুল ইসলাম। তিনি বলেন, অনেক বিষয় অজানা ছিল খোঁজ খবর নিলাম। আজ দুটি ফরম নিয়ে যাব আগামী দুই চার দিনের মধ্যে জমা দেব। উপার্জন যাই আছে সেটা স্বচ্ছতার মাধ্যমে করতে চাই বলে তিনি উল্লেখ করেন।

বাবার রিটার্ন দিতে এসেছেন সুমন। তিনি বলেন, আগে আগেই রিটার্ন জমা দেই। শেষ দিকে অনেক ভিড় হয়। ভিড় এড়াতেই আগে দেওয়া বলে তিনি জানান।

এব্যাপারে কর অঞ্চল ১১ কর কমিশনার স্বপন কুমার রায় বলেন, এটা ইনকাম ট্যাক্স দেওয়ার বিষয়ে মানুষের আগ্রহ তৈরি হচ্ছে। অনলাইনেও রিটার্ন দিচ্ছে। তুলনামূলক করদাতাদের সংখ্যা কিছুটা কম হলেও ১৫ নভেম্বর পর এটা বেড়ে যাবে।

তিনি আরও বলেন, দুই দিনে ৪৮৭ জন এখানে আয়কর দিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এটি চলমান রয়েছে। তবে শেষ দিন আমরা অনেক রাত পর্যন্তও আয়কর নিয়ে থাকি। এছাড়া কোভিড থেকে করদাতাদের সুরক্ষা রাখতে আমরা সচেতনতামূলক সব ধরনের ব্যবস্থা নিয়েছি বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে কোভিড পরিস্থিতিতে মেলা আয়োজনের পরিবর্তে কর কমিশনার অঞ্চলগুলোতে জাঁকজমকপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে মাসব্যাপী সোমবার (১ নভেম্বর) থেকে আয়কর রিটার্ন গ্রহণের জন্য করদাতাদের সেবাদান করা হচ্ছে।

দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তৃতীয় দিনের মতো রিটার্ন জমা দিলেন করদাতারা

আপডেট সময় ০৬:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১