ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ১৯ প্রতিষ্ঠান

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয় ক্যাটাগরিতে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯ পাচ্ছে ১৯টি শিল্পপ্রতিষ্ঠান। বৃহস্পতিবার (৪ ন‌ভেম্বর) বেলা সাড়ে ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠা‌নিকভাবে তাদের পুরস্কার দেওয়া হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হিসেবে ভার্চুয়া‌লি উপ‌স্থিত থাকবেন।

বুধবার (৩ ন‌ভেম্বর) এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সংবাদমাধ্যমকে এ ব্যাপারে জানান।

শিল্প প্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাস অনুযায়ী ছয় ক্যাটাগরির শিল্পের জন্য ৩টি করে মােট ১৮টি শিল্প প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। এ বছর দুটি ক্যাটাগরির ২টি পজিশনে যৌথভাবে দু’টি করে প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় এবং ১টি ক্যাটাগরিতে মাত্র ২টি প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় মােট ১৯টি শিল্প প্রতিষ্ঠানকে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯’ দেওয়া হচ্ছে। এগুলাে হচ্ছে- বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৪টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৪টি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৩টি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ৩টি, কুটির শিল্প ক্যাটাগরিতে ২টি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে ৩টি। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে একটি করে ক্রেস্ট এবং সম্মাননাপত্র দেওয়া হবে।

যেসব প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে-

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার যৌথভাবে পাচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং বহুজা‌তিক প্র‌তিষ্ঠা‌ন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, একই ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পাচ্ছে মীর সিরামিক লিমিটেড এবং তৃতীয় জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড।

মাঝারি শিল্পে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড, দ্বিতীয় নোমান টেরি টাওয়েল মিলস এবং যৌথভাবে তৃতীয় পুরস্কার পাবে আকো-টেক্স লিমিটেড এবং ক্রীমসন রোসেলা সি ফুড।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে প্রমি অ্যাগ্রো ফুডস, দ্বিতীয় হিসাবে মনোনীত করা হয়েছে মাধবদী ডাইং ফিনিশিং মিলস এবং এপিএস হোল্ডিংস পাচ্ছে তৃতীয় পুরস্কার।

মাইক্রো শিল্পে প্রথম পুরস্কারে নির্বাচিত হয়েছে মসকো ডেইরি এন্টারপ্রাইজ, দ্বিতীয় খান বেকেলাইট প্রোডাক্টস এবং তৃতীয় র্যাভেন অ্যাগ্রো কেমিক্যালস লিমিটেড।

কুটির শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পাবে দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রথম- কোর-দি জুট ওয়ার্কস এবং দ্বিতীয় সামসুন্নাহার টেক্সটাইল মিলস।

হাইটেক শিল্পে পুরস্কারের জন্য মনোমীত হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড এবং সামিট কমিউনিকেশনস লিমিটেড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ১৯ প্রতিষ্ঠান

আপডেট সময় ০৫:১০:২২ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১