ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

প্লট পাচ্ছেন সংসদ সদস্যরা

অাকাশ নিউজ ডেস্ক:

রাজউকের কোনও প্রকল্পে দশম সংসদের যেসব সদস্য সরকারি প্লট পাননি, তাদেরকে প্লট বরাদ্দ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বৃহস্পতিবার সংসদে কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, ‘দশম সংসদের যেসব সদস্য সরকারি প্লট পাননি, তাদের প্লট দেয়ার চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই কয়েকটি জায়গা এ জন্য অধিগ্রহণ করা হবে। সেখানে সংসদ সদস্যদের প্লট বরাদ্দ দেয়া হবে।’

এর আগে বিভিন্ন সময় প্রশ্নোত্তর বা সংসদের অন্য কোনো বিধিতে আলোচনার সময় বিরোধী দলের সদস্যরা প্লট না পাওয়া এমপিদের রাজউকের প্লট বরাদ্দ দেয়ার দাবি জানিয়ে এসেছেন।

সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও প্লট না পাওয়া এমপিদের রাজউকের প্লট বরাদ্দের দাবি জানিয়ে আসছিলেন।

এসব দাবির পরিপ্রেক্ষিতে গৃহায়ণমন্ত্রী বরাবরই প্লট না দেয়ার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সরকার রাজউকে আর প্লট না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্লটের পরিবর্তে ফ্ল্যাট দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

প্লট পাচ্ছেন সংসদ সদস্যরা

আপডেট সময় ১১:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭