ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাড়ি পরেই ইতালির রাজপথ কাঁপাচ্ছেন এই বাঙালি যুবক

আকাশ নিউজ ডেস্ক:

জন্ম থেকেই নারী-পুরুষের আচরণ কেমন হবে তা বেঁধে দেয় সমাজ। নারীর জন্য গোলাপি, পুরুষের জন্য নীল রঙ। নারী কাঁদবে, পুরুষ কাঁদতে পারবেন না। কারণ চোখের জল দুর্বলতার পরিচায়ক। আশেপাশের পুরো পৃথিবীটা কাঁধের ওপর ভেঙে পড়লেও চোখের জল ফেলতে পারবেন পুরুষ। নারী-পুরুষ কী পরবে তাও প্রতিটি সমাজে ঠিক করে দেওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে কেউ কেউ সমাজের বানানো এই কাঁচের দেওয়াল ভাঙার চেষ্টা করছেন। তারই একজন পুষ্পক সেন।

ইতালির ফ্লোরেন্সে ফ্যাশন মার্কেটিং এবং কমিউনিকেশনস নিয়ে পুষ্পক সেন পড়াশোনা করছেন । ২৬ বছর বয়সী এ বাঙালি যুবক পড়াশোনার সূত্রে ইতালিতেই রয়েছেন। সম্প্রতি তাকে মিলানের রাস্তায় দেখা গেছে কালো রঙের শাড়িতে। সঙ্গে পরেছেন হাই নেকটি শার্টের উপরে ব্লেজার। ট্রিম করা দাড়ি। চোখে হালফিলের রোদচশমা। কপালে লাল বড় টিপ। এক হাতে ছাতা এবং অন্য হাতে ধরা একটি ব্যাগ।

তবে এবারই প্রথম নয়, পুষ্পককে এর আগেও বহুবার বাহারি রঙ ও ডিজাইনের শাড়িতে দেখা গেছে। হাইহিল পরে তাকে নাচতে দেখা গেছে। যদিও কাজটা যে সহজ নয় তাও জানিয়েছেন। চোখ সাজিয়েছেন নানা রঙে, গয়না পরেছেন। ফ্যাশনের বিষয়ে দারুণ আগ্রহ পুষ্পকের। তাই তিনি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। @দ্যবংমুন্ডা নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে পুষ্পকের। সেই অ্যাকাউন্টেই এই ছবি পোস্ট করেছেন তিনি। পুষ্পক জানিয়েছেন, মিলানের রাস্তায় শাড়ি পরে ছবি তোলাটাই তার একমাত্র উদ্দেশ্য ছিল না। শাড়ি পরার মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতিতে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াও তার একটা লক্ষ্য।

অবশ্য পুষ্পকই প্রথম নন। বিশ্বের অনেক নামী-দামী তারকা নারী-পুরুষের পোশাকের বাঁধাধরা নিয়ম মানতে চান না। নিজের ব্যক্তিত্ব ফুটে উঠবে এমন পোশাকই পরতে চান তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন

শাড়ি পরেই ইতালির রাজপথ কাঁপাচ্ছেন এই বাঙালি যুবক

আপডেট সময় ১২:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১