ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

বোনের হলুদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইয়ের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গৌরীপুরে ছোট বোনরে বিয়ে বাড়িতে ফ‍্যান চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ. ওয়াদুদ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের এ ঘটনা ঘটে। ওয়াদুদ ভবানীপুর গ্রামের মো: ইয়াকুব আলীর ছেলে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার আ. ওয়াদুদের চাচাতো বোন ইসরাত জাহানের বিয়ের আয়োজন ছিল। এ উপলক্ষে সন্ধ্যায় বাড়িতে হলুদের অনুষ্ঠান হচ্ছিলো। এ সময় ওয়াদুদ ফ‍্যান চালাতে গিয়ে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে গত শুক্রবার ওয়াদুদের বড় ভাই নির্মাণ শ্রমিক আব্দুল কদ্দুস ঢাকায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যান।
বড় ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ছোট ভাই বিদ্যুতায়িত মৃত্যুর ঘটনাটি এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি করেছে বলে জানিয়েছেন নিহতের চাচাতো ভাই শাহীন আলম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

বোনের হলুদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ০১:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১