ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

আটকেপড়া মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনা মহামারীর সময়ে বিধি নিষেধের কারণে যারা দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছেন তাদের দীর্ঘ অপেক্ষার পর সুখবর দিয়েছে মালয়েশিয়ার সরকার।

১ নভেম্বর থেকে ইমিগ্রেশনের পূর্বানুমতি বা মাই ট্রাভেল পাস (এমটিপি) ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন প্রবাসীরা। যাদের ভিসার মেয়াদ আছে তারা কিছু শর্ত মেনে অনুমতি ছাড়াই দেশটিতে সরাসরি প্রবেশ করতে পারবেন। আর যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করে দেশটিতে প্রবেশ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে এসব কথা বলেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাজায়মি দাউদ।

তিনি বলেন, বিদেশিরা মালয়েশিয়ায় প্রবেশ করতে হলে ডাবল ডোজ টিকা সম্পন্নের প্রমাণপত্র, করোনা নেগেটিভ রিপোর্টসহ প্রবেশের পর বিমানবন্দরে স্থাপিত কোয়ারেন্টিন সেন্টারে ৭ দিন অবস্থান করতে হবে। এ ৭ দিন কোয়ারেন্টিন সেন্টারের খরচ অভিবাসী কর্মী অথবা তার নিয়োগকর্তাকে বহন করতে হবে।

যে সমস্ত ক্যাটাগরির ভিসা বা পারমিটধারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে- কূটনীতিক ভিসাধারী, পিআর পাস, পেরোল পাস, রেসিডেন্ট পাস, স্থায়ী বাসিন্দা ও তাদের পোষ্য, দীর্ঘমেয়াদি পাস (স্বামী/স্ত্রী/সন্তান), সিনিয়র সিটিজেন পাস, পাস বালু, শিক্ষার্থী ভিসা, মাই সেকেন্ড হোম, বিদেশি গৃহকর্মী, রেসিডেন্ট পাস, দীর্ঘমেয়াদি অস্থায়ী জব পাস (পিএলকেএস), গৃহপরিচারিকা ও ট্যুরিস্ট।

এদিকে ২০১৯ সালের ১৮ মার্চ থেকে লকডাউন ঘোষণার পর এখন পর্যন্ত যে সমস্ত মালয়েশিয়া প্রবাসী ছুটিতে কিংবা জরুরি প্রয়োজনে নিজ দেশে গিয়েছিলেন, তারা দেশটির সরকারের বিধি নিষেধের কারণে আটকা পড়েছেন। কিছু দিন আগে তাদের সবাইকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অনুমতির জন্য মাই ট্রাভেল পাস এমটিপিতে আবেদন করতে হতো।

কিন্তু এ প্রক্রিয়ায় প্রবাসীদের অনুমতি পাওয়া দুঃসাধ্য ব্যাপার। বছরের শেষপর্যায়ে এসে করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় সরকার পর্যায়ক্রমে বিধি নিষেধ শিথিল করা শুরু করেছে।

মালয়েশিয়ায় পূর্বের মতো স্বাভাবিক ছন্দে ফিরতে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

আটকেপড়া মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর

আপডেট সময় ১০:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১