ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে বড় ধরনের সাইবার হামলার শঙ্কা

আকাশ আইসিটি ডেস্ক : 

দেশের সরকারি গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্ক করেছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)।

বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক ও ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (অপারেশন) তারেক এম বরকতউল্লাহ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিজিডি ই-গভ সার্টের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স ইউনিটের নিয়মিত পর্যবেক্ষণে APT-C-61 নামে একটি গ্রুপের সন্দেহজনক কার্যকলাপ পরিলক্ষিত হচ্ছে। এ গ্রুপ ২০২১ সালের মাঝামাঝি থেকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্থা যেমন সরকারি, সামরিক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চুরির চেষ্টা করছে। যার ফলশ্রুতিতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে।

তারেক এম বরকতউল্লাহ জানান, এ গ্রুপ হারপুন/ফিশিং ই-মেইলস (harpoon emails) এবং স্যোশাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করে ম্যালিসিয়াস প্রোগ্রাম ছড়িয়ে টার্গেট ডিভাইসে আক্রমণের মাধ্যমে তথ্য চুরির চেষ্টা করছে।

এ আক্রমণ প্রতিহত করতে সব সরকারি, সামরিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে বিজিডি ই-গভ সার্ট।

১. ম্যালিসিয়াস ডোমেইন, আইপি অ্যাড্রেস এবং ইউআরএলগুলোকে নূন্যতম বিগত ছয় মাসের নেটওয়ার্ক কমিউনিকেশন ও লগ মনিটর করা।

২. নিজেদের নেটওয়ার্কে কন্ট্রোল নিশ্চিত করা এবং নিয়মিতভাবে ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তন করা।

৩. যদি কোনো ম্যালিসিয়াস কার্যক্রম নেটওয়ার্কে পরিলক্ষিত হয় তাহলে ডিজিটাল নিরাপত্তা এজেন্সিকে অবহিত করা।

এ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট সার্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

লিংক:https://www.cirt.gov.bd/observed-apt-c-61-threat-actors-malicious-activities-targeting-bangladesh/

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে বড় ধরনের সাইবার হামলার শঙ্কা

আপডেট সময় ০৬:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১