ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশকে ৭০টি রেল ইঞ্জিন দেবে সুইজারল্যান্ড

অাকাশ নিউজ ডেস্ক:

রেল যোগাযোগ নেটওয়ার্ককে জোরদার করতে সুইজারল্যান্ড বাংলাদেশকে ৭০টি রেল ইঞ্জিন দেবে। এজন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে। সুইজারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত ক্রিস্টিন ফটশ্চ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী রেলওয়ে খাতে সহযোগিতার জন্য সুইস সরকারকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বলেন, এই সহযোগিতার ফলে প্রতিবেশি দেশ ও দেশের মধ্যে রেল যোগাযোগের উন্নতি হবে। সুইস রাষ্ট্রদূত বিগত বছরগুলোতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি ও অব্যাহত জিডিপি প্রবৃদ্ধির প্রশংসা করেন।

তার দেশের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ডের একটি কোম্পানি বাংলাদেশে এলএনজি রপ্তানির লক্ষ্যে শিগগির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

বৈঠকে প্রধানমন্ত্রী এখানকার সাশ্রয়ী শ্রম বাজার ও অন্যান্য সুবিধার প্রেক্ষাপটে বাংলাদেশে বিনিয়োগ করতে সুইস বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পূর্বাঞ্চলের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু তার স্বপ্ন বাস্তবায়নের আগেই এই মহান নেতাকে হত্যা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশকে ৭০টি রেল ইঞ্জিন দেবে সুইজারল্যান্ড

আপডেট সময় ১১:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭