ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০ জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার সিরাজগঞ্জে আগুনে ৪ বসতবাড়ি পুড়ে ছাই ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

শিক্ষার্থীদেরকে ভাল মানুষ হতে হবে: শিক্ষামন্ত্রী

অাকাশ নিউজ ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জ্ঞান প্রযুক্তি ও দক্ষতা অর্জনের সঙ্গে সঙ্গে ভাল মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে স্নাতক (পাস) ও সমমানের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,‘উন্নত শিক্ষা প্রদানের পাশাপাশি আমরা ভাল মানুষ তৈরি করতে চাই। জ্ঞান প্রযুক্তি ও দক্ষতা অর্জনের সাথে সাথে প্রত্যেক শিক্ষার্থীকে একজন ভাল মানুষ হতে হবে।’

দক্ষ ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন সৎ ও আদর্শ মানুষ গড়ে তুলতে শিক্ষক হলেন মূল শক্তি এ কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, লক্ষ্য অর্জনে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, কিছু লোক শিক্ষকদের চিরায়ত মূল্যবোধ নষ্ট করে দিচ্ছে। তারা কোচিং ব্যবসা করছে এবং পরীক্ষার হলে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেন।

তিনি বলেন শিক্ষকতা পেশায় তাদের থাকার অধিকার নেই। নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষকের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে উন্নত মানসিকতা ধারণ এবং লালন করতে হবে। দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে তারাই নিয়ামক শক্তি ও মুখ্য ভূমিকা পালন করবেন।

তিনি বলেন, আধুনিক যুগে মানুষের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে জ্ঞান-প্রযুক্তি-দক্ষতা। ভবিষ্যতের দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরণ করতে তাদেরকে বিশ্বমানের জ্ঞান-প্রযুক্তি-দক্ষতা আয়ত্ব করতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান এবং ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ বক্তৃতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত

শিক্ষার্থীদেরকে ভাল মানুষ হতে হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১১:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭