ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরাগে ট্রলারডুবি: ৩ জনের মরদেহ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর অদূরে আমিন বাজার কয়লার ঘাট তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এদের মধ্যে দুইজন শিশু ও একজন নারী।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৫০মিনিটে ট্রলার ডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে কয়লার ঘাট তুরাগ নদীতে পাঠানো হয়। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।

লিমা খানম বলেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই ট্রলারে সাতজন যাত্রী ছিলেন। অন্যান্য নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল এখনো কাজ করে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তুরাগে ট্রলারডুবি: ৩ জনের মরদেহ

আপডেট সময় ০২:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১