ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তামিমের নতুন চোট, ফিরলেন ইপিএলের মাঝপথে

আকাশ স্পোর্টস ডেস্ক:

জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের পর থেকে হাঁটুর চোটে জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। জুনিয়রদের ‘ফেয়ার’ করতে বিশ্বকাপের আসর থেকেও তুলে নিয়েছেন নিজের নাম। তবে চোট কাটিয়ে মাঠের ক্রিকেটে ফিরতে বেছে নিয়েছিলেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ। এবার নতুন চোট তামিমকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরটির মাঝপথেই ফিরিয়ে দিল।

নেপালে টি-টোয়েন্টি আসরটিকে তামিমের হাঁটুর চোট থেকে ফেরার পুনর্বাসন হিসেবে দেখেছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। কিন্তু সেখানে এবার গুরুতর আঘাত পেলেন বাঁ-হাতের বুড়ো আঙুলে। ফিরলেন দেশেও। নতুন চোট আবারও প্রায় তিন সপ্তাহের মত মাঠের বাইরে রাখবে তাকে।

তামিমের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র। তিনি জানায়, ‘নেপাল থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৯টায় ঢাকা আসেন তামিম। এরপর তাকে স্ক্যানের জন্য নেওয়া হয়। চোটের জায়গায় চিড় ধরা পড়েছে। চোটের যা ধরণ তাতে অন্তত তিন সপ্তাহ লাগবে তার পুরোপুরি সেরে উঠতে।’

 নেপালের আসরটিতে প্রথমবারের মত খেলতে যাওয়া তামিম ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের ওপেনার হিসেবে খেলছিলেন। তবে ব্যাট হাতে তেমন একটা সফল ছিলেন না ড্যাশিং এই ওপেনার। আসরটিতে ৫ ম্যাচে সাকুল্যে তার ব্যাট থেকে এসেছে ৭৫ রান, সর্বোচ্চ ইনিংস ছিল ৪০ রানের।

চলতি বছরের শুরুর দিকে শ্রীলংকা সফরের টেস্ট সিরিজে ডান হাঁটুতে চোট পান তামিম। দীর্ঘ দিন ধরে হাঁটুর ইনজুরিতে ভোগা তামিম ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল) খেলেছেন। তবে হাঁটুর ইনজুরিটা মাথাচাড়া দিয়ে ওঠায় আসরের মাঝপথেই বিশ্রাম নেন তিনি। এরপর চোট সামলে সবশেষ তিনটি ওয়ানডে খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর কয়েক সপ্তাহের পুনর্বাসন শেষে ইপিএলের মাধ্যমে ২২ গজে নেমেছিলেন তামিম। এবার নতুন চোট নতুন করে ভোগাবে টাইগার ওপেনারকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তামিমের নতুন চোট, ফিরলেন ইপিএলের মাঝপথে

আপডেট সময় ০৪:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১