ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১ ডিসেম্বর বাস রুট রেশনালাইজেশনের উদ্বোধন

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে পহেলা ডিসেম্বর বাস রুট রেশনালাইজেশনের আওতায় ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাস চলাচলের উদ্বোধন করা হবে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাস রুট রেশনালাইজেশনের ১৮তম সভা শেষে ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনের যৌথ সংবাদ সম্মেলন থেকে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ বাস মালিক সমিতি এবং ডিএমপি প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা আশা করছি আগামী পহেলা ডিসেম্বর সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম উপস্থিত থেকে ঘাটারচর টু কাচপুর রুটের উদ্বোধন করবেন। এ রুটে চলাচলকারী পরিবহনের নাম হবে ঢাকা নগর পরিবহন।

সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম বলেন, এই রুটে চলাচলকারী পরিবহনের ড্রাইভার এবং হেলপারের একটি নির্দিষ্ট পোশাক থাকবে। আগামী ২০ তারিখে এ রুটে চলাচলকারী বাসের ডিজাইন চূড়ান্ত করা হবে। আমি মনে করি, পর্যায়ক্রমে ঢাকা শহরে গণপরিবহনের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলন থেকে আরও বলা হয়, ঘাটারচর টু কাচপুর রুটে প্রথম অবস্থায় ১২০টি নন এসি বাস চলাচল করবে। রুটে চলাচলকারী সব পরিবহন হবে নতুন। ২০১৯ সালের আগে তৈরি হওয়া কোনো বাস এই রুটে চলাচল করতে পারবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১ ডিসেম্বর বাস রুট রেশনালাইজেশনের উদ্বোধন

আপডেট সময় ০৩:১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১