ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল শ্রমিকের রক্তই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু সামাজিক দলাদলির জেরে মসজিদের দেওয়াল ভেঙে তিনজনকে কুপিয়ে জখম পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: তারেক রহমান দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি : রিজভী তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: আমিনুল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সিংহভাগই শ্রমজীবী : বিদ্যুৎ প্রতিমন্ত্রী টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০ এনসিপির সঙ্গে আলোচনা না করেই জামায়াত সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী করল?:রাশেদ খান হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাহমুদউল্লাহদের বিশ্বকাপ যাত্রা কাল

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি দুই সপ্তাহ। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ওমানের উদ্দেশ্যে আগামীকাল রবিবার রাতেই দেশ ছাড়ছেন মাহমুদউল্লাহ বাহিনী। টাইগারদের কোচিং স্টাফদের ওমানে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

রবিবার রাত ১০.৪৫ মিনিটের দিকে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। বহরে আইপিএল খেলতে আমিরাতে থাকা সাকিব-মোস্তাফিজ বাদে থাকবেন মূল দলের ১৩ সদস্য ও অতিরিক্ত দুই খেলোয়াড় সহ অন্যান্যরা। ওমানে পৌঁছে তাদের থাকতে হবে একদিনের রুম কোয়ারেন্টিনে। ৫ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন। সপ্তাহখানেক নিজেদের খরচে ক্যাম্প করে আইসিসির তত্ত্বাবধানে ঢুকে যাবে দল।

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘কাল দল ওমান চলে যাবে, ইতিমধ্যে সবার করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।’

এর আগে, আজ দলের সবার কোভিড টেস্ট করানো হয়েছে। কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার কারণে ওমানে কোয়ারেন্টিনে থাকতে হবে না টাইগারদের। তবে দেশ ছাড়ার আগে ও ওমানে পৌঁছার পর কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে মুশফিক-রিয়াদদের।

ওমানে কন্ডিশনিং ক্যাম্পে টানা চারদিন অনুশীলনের পর ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও বাংলাদেশ দলকে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে। এরপর ১২ ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের দিন ফিরে যাবে ওমানে। সেখানেই শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

বিশ্বকাপের উদ্বোধনী দিনে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহরা। পরে ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানে। গ্রুপ পর্বের সেরা দুই দল মূল দলে খেলার সুযোগ পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহদের বিশ্বকাপ যাত্রা কাল

আপডেট সময় ০৭:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১