ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কবর থেকে কঙ্কাল চুরি করে তান্ত্রিকের কাছে বিক্রি করতেন তিনি

আকাশ জাতীয় ডেস্ক:

কবর থেকে লাশ চুরি করে এক তান্ত্রিক করিবারের কাছে বিক্রি করতেন হান্নান মিয়া নামে এক ব্যক্তি। কবিরাজের কথায় রাতের আধাঁরে এ কাজ করতেন তিনি। এক সেট কঙ্কাল তিন হাজার টাকায় তিনি বিক্রি করতেন। আর বজ্রপাতে নিহত ব্যক্তির কঙ্কালের মূল্য ধরা হতো ৫ থেকে ৮ হাজার টাকা।

এভাবে কবরস্থান থেকে মানুষের বেশ কিছু কঙ্কাল চুরি করেছেন ২৩ বছর বয়সী ওই যুবক। কিন্তু শেষ রক্ষা হয়নি। গত মঙ্গলবার দিনগত রাতে কবর খুঁড়ে মানুষের কঙ্কাল চুরির সময় রাজধানীর পল্লবীর সেকশন-১১ এলাকায় কালশী কবরস্থান থেকে তাকে গ্রেফতার করে পল্লবী থানার পুলিশ। এ সময় তার কাছ থেকে মানুষের তিনটি মাথার খুলি, ৮টি পায়ের হাড়, ১৩টি হাতের হাড় ও ৬টি মাজার হাড় জব্দ করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, হান্নানের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ি। তিনি পল্লবীর ১২ নম্বর সেকশনের বালুরমাঠ এলাকায় কামালের ঘরে থাকতেন। গত মঙ্গলবার দিবাগত রাতে কঙ্কাল চুরির সময় পল্লবীর কালশী কবরস্থানের বাউন্ডারির ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, নতুন কবর তৈরির জন্য সাধারণত চার-পাঁচ বছরের পুরোনো কবরের উপরে মাটি ফেলা হয়। মাটি ফেলার সময় পুরোনো কিছু কবর থেকে মানুষের হাড় বেরিয়ে আসে। পরে সেগুলো সংগ্রহ করে এক জায়গায় রাখে আবার মাটি দেওয়ার জন্য। সেই জায়গার মাটি খুঁড়ে হান্নান এখন পর্যন্ত দুইবার কঙ্কাল চুরি করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এক কবিরাজ তার কাছ থেকে চুরি করা কঙ্কালগুলো কিনে নিতেন ৩ হাজার টাকায়। ওই কবিরাজের কথায় তিনি কবরস্থান থেকে মানুষের কঙ্কাল চুরি করতে নামেন। এখন পর্যন্ত তিনি ওই কবিরাজের কাছে এক চালান কঙ্কাল বিক্রি করেছেন। দ্বিতীয়বার চুরি করার সময় স্থানীয় লোকজন ও পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কবর থেকে কঙ্কাল চুরি করে তান্ত্রিকের কাছে বিক্রি করতেন তিনি

আপডেট সময় ১০:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১