ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

মুহিবুল্লাহর জানাজায় রোহিঙ্গাদের ঢল

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। তার নামাজে জানাজায় অংশ নেন বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থী।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে জানাজা শেষে মুহিবুল্লাহর দাফন সম্পন্ন হয়।

বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে লম্বাশিয়ায় অবস্থিত নিজ অফিসে একদল অস্ত্রধারীর গুলিতে মারা যান রোহিঙ্গাদের এই নেতা। ৯ সন্তানের জনক ছিলেন মুহিবুল্লাহ।

জানাজায় অংশ নেওয়া রোহিঙ্গা আব্দুল হাকিম বলেন, মুহিবুল্লাহর চলে যাওয়াতে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিশাল ক্ষতি হয়েছে। সেটি কখনও পূরণ হবে না। তিনি খুব ভালো মানুষ ছিলেন। রোহিঙ্গাদের অধিকার আদায়ে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

আরেক রোহিঙ্গা মোহাম্মদ জমিল কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের মাথার উপর থেকে ছায়া সরে গেছে, আমরা তার মতো নেতা আর পাবো না!

১৪ এপিবিএন এর অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, উখিয়া লম্বাশিয়া ক্যাম্পে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। ক্যাম্পে যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সম্প্রতি রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছিলেন, মিয়ানমারে জাতীয় ঐক্য মতের সরকার (ইউএনজি) গঠন হলে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে। সে লক্ষ্যে ইউএনজি সরকারের সঙ্গে একটি চুক্তিও করেন রোহিঙ্গারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

মুহিবুল্লাহর জানাজায় রোহিঙ্গাদের ঢল

আপডেট সময় ১০:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১