ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অটোরিকশা ছিনতাইয়ের জন্য খুন করা হয় স্কুলছাত্র আশ্রাফুলকে

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাইয়ের জন্য খুন করা হয় অষ্টম শ্রেণীর স্কুলছাত্র মো.আশ্রাফুল আমিনকে (১৪)।

গত ১৭ সেপ্টেম্বর উপজেলার গৌরিপুর এলাকার দৈয়াপাড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে মুখে স্কচটেপ পেঁচানো এবং গাছের সঙ্গে হাত পিছমোড়া বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত জানায় র‌্যাব।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, পূর্বপরিকল্পনা অনুসারে তিন ঘাতক অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। আসামি সাইদুল ইসলাম গৌরিপুর বাজার থেকে স্কচটেপ ও রশি ক্রয় করে। পরে তারা গৌরীপুর বাজারে অটোরিকশার জন্য অপেক্ষা করেন।

অটোরিকশাচালক আশ্রাফুল আমিন গৌরিপুর বাজারে এলে তাকে টার্গেট করা হয়। কিশোর চন্দ্র সাহা অটোরিকশা ভাড়া করেন, সাইদুল ও রিফাত আশ্রাফুলের অটোরিকশার পেছনে পেছনে আসেন। ঘটনাস্থলে আসার পরেই তিনজন মিলে অটোরিকশাচালক আশ্রাফুল আমিনকে গাছের সাথে বেঁধে মুখে স্কপটেপ লাগিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় খাদে পড়ে যায় ঘাতকরা। এ সময় তারা খাদ থেকে অটোরিকশাটি টেনে তুললেও ব্যাটারিতে চার্জ না থাকায় রিকশাটি ফেলে রেখে চলে যায়।

ঘটনার পর দিন নিহতের বাবা আল আমিন দাউদকান্দি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব এ ঘটনার তদন্ত শুরু করে।

তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অটোরিকশা ছিনতাইয়ের জন্য খুন করা হয় স্কুলছাত্র আশ্রাফুলকে

আপডেট সময় ০৯:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১