ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্বর্ণ লুটের জন্য হত্যা, পরে দেখলেন দুল ছাড়া সব নকল!

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামে খুন হওয়া মাজেদা বেগম (৬০) হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি রনিকে (২২) গ্রেফতার করেছে পিবিআই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আলোচিত এ হত্যাকাণ্ডের বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

তিনি বলেন, আলোচিত এ মামলাটি ছিল একেবারেই ক্লু-লেস। আমাদের পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার স্যারের দিক নির্দেশনায় আমরা হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করি। মামলার তদন্ত শুরুর মাত্র সাত দিনের মধ্যে সোমবার বিকেলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে হত্যায় জড়িত জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানি গ্রামের মিজানের ছেলে মো. রনিকে (২২) গ্রেফতার করি। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুরো হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে রনি পিবিআইকে জানিয়েছে, তারা তিনজন মিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল ওই নারীর জমি বিক্রির টাকা লুট করা। কিন্তু ঘরে কোনো টাকা ছিল না। আর তারা অনেকগুলো গয়না লুট করলেও কানের দুল ছাড়া সব ছিল ইমিটেশন। কানের দুল সাড়ে আট হাজার টাকায় বিক্রি করে তারা। এর মধ্যে রনি ভাগ পায় দুই হাজার ৬০০ টাকা। বাকি টাকা অপর দু’ জন ভাগ করে নিয়েছে। হত্যার সময় মাজেদা নিজেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি ঘাতক রনির আঙুলে কামড় দিয়েছেন। রনির আঙুলে সেই দাগও পাওয়া গেছে।

মো. মিজানুর রহমান বলেন, মামলার অপর দু’ আসামিকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত রনিকে মঙ্গলবার দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর দিবাগত রাতে দেবীদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়নে ওই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বর্ণ লুটের জন্য হত্যা, পরে দেখলেন দুল ছাড়া সব নকল!

আপডেট সময় ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১