ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের বন্দর অবরোধ বিপজ্জনক পদক্ষেপ: চীন কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

খেলার ছলে পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

যমজ দুই ভাইবোন হলো- জাকিয়া বেগম ও জাকির হোসেন। তাদের বয়স আড়াই বছর। তারা উপজেলা কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামের মাসুক মিয়ার সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালবেলা শিশু দুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের মা এসে দেখে সন্তানরা নেই। এরপর আশপাশের সব জায়গায় খোঁজ করেও না পেয়ে বাড়ির পাশে পুকুরে গিয়ে দেখে একটি লাশ ভাসছে। তারপর স্থানীয়দের সহযোগিতায় যমজ দুই ভাইবোনকে উদ্ধার করে।

মসলেন্দপুর গ্রামের ইউপি সদস্য মো. রাজ্জাক মিয়া পানিতে ডুবে শিশু দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালবেলা যমজ দুই ভাইবোন পানিতে ডুবে মারা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

খেলার ছলে পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু

আপডেট সময় ০৬:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১