ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সিরিয়াল রেপিস্ট’ সাগরের প্রেমের ফাঁদ

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের একটি হোটেলে এক তরুণীর (২৬) মরদেহ উদ্ধারের ঘটনায় সাগর মিজি (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সাগরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব জানায়, সাগর বিভিন্ন এলাকায় একাধিক নারীকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করেছেন।

তিনি প্রেমের ফাঁদে ফেলে তরুণীদের বিভিন্ন এলাকায় ঘুরতে নিয়ে কৌশলে ধর্ষণ করতেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ব্যার-১০-এর অধিনায়ক ডিআইজি মো. মাহফুজুর রহমান।

তিনি বলেন, গ্রেফতার সাগর ১৮ সেপ্টেম্বর সকালে কক্সবাজার কলাতলী এলাকার ‘আমারী রিসোর্টে’ ১০৮ নম্বর রুম ভাড়া নেন। তখন হোটেল কর্তৃপক্ষকে জানান, ২০ সেপ্টেম্বর তার স্ত্রী ঢাকা থেকে যাবেন, তখন তাকে অন্য একটি ডাবল রুম দিতে হবে।

সে অনুযায়ী গত ২০ সেপ্টেম্বর সাগর তার স্ত্রীর পরিচয়ে এক তরুণীকে নিয়ে ৪০৮ নম্বর রুমে ওঠেন। পরদিন ২১ সেপ্টেম্বর সকালে হোটেল কর্তৃপক্ষ ওই কক্ষে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন ওই নারীর মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

চাঞ্চল্যকর এ ঘটনাটি তদন্তের ধারাবাহিকতায় শনিবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে সাগর মিজিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ভিকটিমের মোবাইলসহ মোট তিনটি মোবাইল ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

সাগরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, পূর্ব পরিচয়ের সূত্রে নিহত তরুণীকে স্ত্রী পরিচয়ে কক্সবাজারে নিয়ে যান সাগর। রিসোর্টের ওই কক্ষে ভুক্তভোগীকে ধর্ষণ করার একপর্যায়ে সাগরের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় সাগর ভুক্তভোগীর গলা চেপে ধরে দেওয়ালের সঙ্গে ধাক্কা দিলে তরুণী মেঝেতে পরে যান। পরে ভুক্তভোগীকে আবার গলা টিপে ধরে গ্লাস দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে যান সাগর।

গ্রেফতার সাগর বিভিন্ন এলাকায় একাধিক নারীকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করেছেন বলে জানা গেছে। এছাড়া তিনি বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন এলাকায় ঘুরতে নিয়ে কৌশলে ধর্ষণ করতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘সিরিয়াল রেপিস্ট’ সাগরের প্রেমের ফাঁদ

আপডেট সময় ১০:১৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১