ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রুজনের দলে ঢুকল আবাহনী মিডফিল্ডার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ১৩তম আসরকে সামনে রেখে প্রথমে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন জামাল-জিকোদের নতুন কোচ অস্কার ব্রুজন। এর ঘণ্টা পাঁচেক পর আবাহনীর ১৯ বছর বয়সী মিডফিল্ডার রিদয় খানকে ক্যাম্পে ডেকেছেন কোচ।

ঢাকার একটি অভিজাত হোটেলে ২৭ ফুটবলার নিয়ে আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেল থেকে অনুশীলন শুরু করেছেন তারা। অস্কার সহকারী হিসেবে নিয়েছেন বসুন্ধরা কিংসে তার সঙ্গে কাজ করা মাহবুব হোসেন রক্সিকে। গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়নও ছিলেন একই দলে।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত এবারের আসরে মোট পাঁচটি দল অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশ এবং স্বাগতিক মালদ্বীপ ছাড়াও রয়েছে ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা।

আগামী ১-১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। আসরটির উদ্বোধনী দিনে মাঠে নামবেন জামাল-তপুরা। এদিন দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে লাল-সবুজের জার্সিধারীরা। পরে ৪, ৭ ও ১৩ অক্টোবর যথাক্রমে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, মালদ্বীপ ও নেপাল। আসরে গ্রপপর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি ফাইনাল খেলবে ১৬ অক্টোবর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্রুজনের দলে ঢুকল আবাহনী মিডফিল্ডার

আপডেট সময় ০৬:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১