ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশের ফুটবলকে সহযোগিতা করতে চায় স্পেন

আকাশ স্পোর্টস ডেস্ক:

অত্যাধুনিক একটি ফুটবল স্টেডিয়ামের জন্য দীর্ঘদিনের আক্ষেপ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। আছে নানা অভিযোগ, প্রশিক্ষণের অভাব। আর যার ফল হিসেবে ব্যর্থতার ঘুর্ণিতেই রয়েছে বাংলাদেশ ফুটবল। শেষ চার মাসে দলটি নেমে গেছে র‌্যাংকিংয়ের পাঁচ ধাপ। এমন যখন অবস্থা তখন বাংলাদেশকে সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেছে ২০১০ ফিফা বিশ্বকাপ জয়ী দল স্পেন।

আজ সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে আসিস বেনিতেস সালাস। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

স্পেনের রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্ব ফুটবলে স্পেন একটি শক্তিশালী দল। তাই বাংলাদেশের ফুটবলকে বিশ্ব ফুটবলে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে বন্ধুপ্রতিম দেশটির অবকাঠামোগত উন্নয়নসহ প্রশিক্ষণখাতে স্পেন সহযোগিতা করতে চায়। এছাড়া দুই দেশের খেলোয়াড়, কোচ কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা শেয়ার করার জন্য দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সাক্ষর হতে পারে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী স্পেনের রাষ্ট্রদূতের প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছেন। তিনি বন্ধুপ্রতিম দেশটির সরকারকে বাংলাদেশের বিকেএসপির মেধাবী ছাত্র ও অন্যান্য তরুণ উদীয়মান খেলোয়াড়দের স্পেনে স্কলারশিপ প্রদানের আহ্বান জানান। পাশাপাশি অন্যান্য খেলায় বাংলাদেশের খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ প্রদানের সুযোগ চেয়ে স্পেন দেশের সরকারকে অনুরোধ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কত সম্পদের মালিক ছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর?

বাংলাদেশের ফুটবলকে সহযোগিতা করতে চায় স্পেন

আপডেট সময় ০৯:২৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১