ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপ খেলতে আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া টুর্নামেন্টটিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের যাত্রা।

রবিবার বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে জানান, বিশ্বকাপ খেলতে আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ দল এবং ৪ তারিখ ওমানে গিয়ে পৌঁছাবে। সেখানে একদিন কোয়ারেন্টাইন করবে পুরো দল। এর পরই অনুশীলন শুরু করবে।

তিনি জানান, মোট তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে প্রথমটি ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের বিপক্ষে। পরদিন সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে টাইগাররা। আবুধাবিতে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে আরও দু’টি প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেই দুটি ম্যাচ খেলার পর আবারও ওমানের বিমান ধরবে বাংলাদেশ দল। কারণ, সেখানেই প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। দ্বিতীয় রাউন্ড বা সুপার টুয়েলভে খেলতে হলে গ্রুপে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কত সম্পদের মালিক ছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর?

বিশ্বকাপ খেলতে আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ

আপডেট সময় ০৭:০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১