ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিষপানে চার সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা!

আকাশ জাতীয় ডেস্ক:

পারিবারিক কলহের জেরে রাগের বশবর্তী হয়ে মাহমুদা বেগম নামে এক নারী তার চার সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।

জুসের সঙ্গে সন্তানদের বিষপান করিয়ে নিজেই সেই বিষ মিশ্রিত জুস পান করেন। এতে অসুস্থ হয়ে পড়লে তাদের পাঁচজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর গ্রামের মিয়ার রাস্তা নামক এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক কমলা শীষ রায় জানান, বিষক্রিয়া নিয়ে একই পরিবারের পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। আশঙ্কামুক্ত হতে আরও ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

স্থানীয়রা ও ওই নারীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চার সন্তানের জননী মাহমুদা বেগমের সঙ্গে তার স্বামী নাদিম হোসেনের পারিবারিক কলহ চলছিলো। এ কারণে তাদের মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকতো। এর জেরে শনিবার রাতে মাহমুদা ঘরের দরজা বন্ধ করে তিন ছেলে জুলহাস (১০) মুর্তজা (৭) আরমান (৫) ও মেয়ে পান্নাকে (৬) বিষ মিশ্রিত জুস পান করিয়ে নিজেও সেই জুস পান করেন। একইসঙ্গে মৃত্যু নিশ্চিত করতে নিজেই ঘরের দরজা বন্ধ করে ভেতরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন।

এ সময় শিশুদের চিৎকারে বাড়ির লোকজন এসে ধোঁয়া দেখতে পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মাহমুদার স্বামী নাদিম জেলা শহরের ফার্মেসি ব্যবসায়ী। তিনি দাবি করেন, স্ত্রীর বেপরোয়া জীবন যাপনে সংসারে অশান্তি লেগে থাকতো। সব সময় টাকা পয়সা চাইতো তার স্ত্রী। না দিলে সন্তানদের নিয়ে আত্মহত্যার হুমকি দিতো। শনিবার রাতে সবার অগোচরে এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।

শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইমদাদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিষপানে চার সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা!

আপডেট সময় ১০:৪৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১