ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে ইরান এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির ‘মাস্টারমাইন্ড তকমা’ মাহফুজ আলম বললেন এটি একটি বাজে শব্দ টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান

চোট থেকে ফিরেই ব্যাটিংয়ে ঝড় তুললেন তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:

হাঁটুর চোটের কারণে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের আর ব্যাট হাতে নামা হয়নি তামিম ইকবালের।

দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেও অনুপস্থিত ছিলেন। ক্রিকেটের ক্ষুদে সংস্করণে দীর্ঘসময় অনুপস্থিতির কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ওয়ানডে অধিনায়ক।

চোট সারতে পুনর্বাসন প্রক্রিয়া শেষে আজ রোববার মিরপুর স্টেডিয়ামে ব্যাট হাতে নিলেন তামিম।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। আর এতদিন পর ব্যাট হাতে নিয়েই যেন নিজের চেনারূপে ফিরলেন তামিম।

মাঠের চারপাশে দৃষ্টিনন্দন কিছু শটস খেলতে দেখা গেছে তাকে। উড়িয়ে সীমানা পার করার শটস ছিল কয়েকটি। তামিমের এই দুর্দান্ত শটসগুলো ছিল উপভোগ্য। পুরো ৪০ মিনিট অনুশীলনের পর ড্রেসিংরুমের পথ ধরেন এ ড্যাশিং ওপেনার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে যাবেন তামিম। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্রও নিয়ে রেখেছেন।

টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২৩ সেপ্টেম্বর তামিম নেপাল যাবেন বলে জানা গেছে। সেই টুর্নামেন্ট উপলক্ষ্যেই ব্যাটিং অনুশীলন করছেন বাংলাদেশ দলের সেরা ওপেনার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির

চোট থেকে ফিরেই ব্যাটিংয়ে ঝড় তুললেন তামিম

আপডেট সময় ০৭:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১