ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউজিল্যান্ডের কাণ্ডে আইসিসির পদক্ষেপ চান ইনজামাম

আকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়ে না খেলেই ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথম ম্যাচে মাঠে নামার ঠিক আগ মুহূর্তে সীমিত ওভারের দুটি সিরিজ বাতিল করে কিউইরা।

নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

তবে পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) অভিযোগ, নিউজিল্যান্ড একতরফাভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। তারা এখনো পাকিস্তানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেনি। এমনটাই জানাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে পিসিবির কর্তাব্যক্তিরা।

এ বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও নির্বাচক ইনজামাম উল হক। কিউইদের বিপক্ষে ব্যবস্থা নিতে আইসিসির প্রতি আহবান জানিয়েছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ইনজামাম উল হক বলেন, ‘নিউজিল্যান্ড যা করেছে, কোনো দেশই অন্য দেশকে করতে পারবে না। আপনি এখানে এসেছেন; যদি আপনার কোনো সমস্যা হয়, তাহলে সেটা আমাদের জানান। এমনকি যদি আপনার নিরাপত্তার হুমকি থাকে, সেটা নিয়েও আপনাদের আমাদের সঙ্গে কথা বলা উচিত। আমরা আপনাকে নিরাপত্তা দিচ্ছি। আইসিসির এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। ’

‘যদি এমন কিছু থাকে (নিরাপত্তার হুমকি), আপনার উচিত আমাদের সঙ্গে শেয়ার করা। আমাদের বোর্ডও (পিসিবি) বলছে, হুমকির ব্যাপারটি আমাদের সঙ্গে শেয়ার করা উচিত। কিন্তু আপনারা তা করছেন না। আমাদের প্রধানমন্ত্রী কথা বলেছেন, আপনারা সেটিও শুনছেন না। ’

তিনি আরও বলেন, ‘আপনারা ম্যাচের ঠিক আগ মুহূর্তে জানিয়েছেন যে, হুমকি রয়েছে। আপনারা আমাদের অতিথি। যদি আমাদের সঙ্গে কথা বলতেন, তাহলে আমাদের এজেন্সিগুলো তা খতিয়ে দেখত। ’

‘আমি মনে করি না এরকম কিছু (নিরাপত্তা সতর্কতা) ঘটেছে। যদি ঘটতো, তারা অবশ্যই এটি পাকিস্তানের সঙ্গে শেয়ার করতো। আমি আমাদের নিরাপত্তা সংস্থাকে বিশ্বাস করি। যদি নিরাপত্তার হুমকি থাকত, তাহলে তারা সবার আগে এটা জানতে পারতো। ’- যোগ করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিউজিল্যান্ডের কাণ্ডে আইসিসির পদক্ষেপ চান ইনজামাম

আপডেট সময় ০৭:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১