ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এখনও করোনা সংক্রমণের কোনও খবর আসেনি: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে এখনও করোনা সংক্রমণের কোনও খবর আসেনি। আজ রবিবার সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, করোনা নির্মূল হওয়ার আগেই স্কুল-কলেজ খুলে দেওয়া হলেও এখনো কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি। বাড়তি সচেতনতার কারণেই স্কুল-কলেজ খোলায় এখনও সংক্রমণের খবর আমরা পাইনি।

দীপু মনি আরও বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করছি। খবর দিয়ে যাচ্ছি, আবার অনেক প্রতিষ্ঠানে হঠাৎ করে যাচ্ছি। এসময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বাড়তি জোর দেন।

এখনো অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সচল করতে পারেনি বলে জানিয়ে তিনি বলেন, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সময় পেলেও প্রান্তিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পুরোপুরি শেষ করতে পারেনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এখনও করোনা সংক্রমণের কোনও খবর আসেনি: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০১:৪৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১