ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাঁচমিশালি রান্না

আকাশ নিউজ ডেস্ক:

খাট্টা বেগুন –

যা লাগবে : মাঝারি সাইজের বেগুন দুটি, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা-রসুন বাটা দুই চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, তেঁতুলের ঘন ক্বাথ তিন টেবিল চামচ, চিনি তিন টেবিল চামচ, পাঁচফোড়ন ১.৫ চা চামচ, কাঁচামরিচ ৬টি, তেল আধা কাপ, পানি ১.৫ কাপ, লবণ স্বাদমতো।

যেভাবে করবেন : বোঁটাসহ বেগুন লম্বালম্বি কয়েক ফালি করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। বেগুনে লবণ, হলুদ, মাখিয়ে ১/২ ঘণ্টা রেখে দিন। তেল গরম করে বেগুন দিয়ে ঘুরিয়ে সব সাইড ভেজে উঠিয়ে নিন। এ তেলেই পাঁচফোড়ন দিয়ে নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজুন। আদা-রসুন বাটা দিয়ে কষান। সামান্য পানি দিন। গরম মসলা ছাড়া সব গুঁড়া মসলা এবং লবণ দিয়ে কষান। তেঁতুলের ক্বাথ এবং ঝোলের পানি দিন। পানি ফুটলে বেগুন দিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে বেগুন ঘুরিয়ে সবদিক সিদ্ধ করে নিন। চিনি দিয়ে ঝোল মাখামাখা করে নিন। গরম মসলা গুঁড়া ও আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে নামিয়ে নিন।

করলা চিংড়ির ঝোল –

যা লাগবে : করলা ২৫০ গ্রাম, আলু ২৫০ গ্রাম, বড় চিংড়ি ১০টি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া আধা টেবিল চামচ, তেল তিন টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ছয়টা, পানি দুই কাপ, লবণ স্বাদমতো।

যেভাবে করবেন : করলা টুকরা করে লবণ মাখিয়ে রেখে দিন আধা ঘণ্টা। রস চিপে ফেলে ভালো করে ধুয়ে নিন। তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন। রসুন বাটা দিয়ে কষান। অল্প পানি দিন। লবণ, হলুদ, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে কষান। আলুর টুকরা দিয়ে নেড়েচেড়ে অল্প পানি দিয়ে কষান। আলু আধা সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে চিংড়ি দিয়ে কষান। ঝোলের পানি দিন। ফুটলে করলার টুকরাগুলো দিন। সিদ্ধ হলে ঝোল পছন্দমতো টানিয়ে নিন। কাঁচামরিচ ফালি দিয়ে ঢেকে দুই মিনিট পর নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে খুব মজা লাগবে করলা চিংড়ির ঝোল।

গাব ভর্তা –

যা লাগবে : কাঁচা গাব চারটি, চিংড়ি আধা কাপ, নারিকেল কোরা আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, লালমরিচ ছয়টি, লবণ স্বাদমতো, তেল দুই টেবিল চামচ।

যেভাবে করবেন : খোসা ছিলে চার ফালি করে ধুয়ে গাব সিদ্ধ করে নিন। বিচি ফেলে রাখুন। তেল গরম করে পেঁয়াজ এবং মরিচ হালকা ভেজে উঠিয়ে রাখুন। ওই তেলেই চিংড়ি দিয়ে ভেজে উঠিয়ে নিন। গাব, ভাজা পেঁয়াজ, মরিচ, চিংড়ি এবং নারিকেল কোরা একসঙ্গে ব্লেন্ড করুন বা বেটে নিন। লবণ এবং চিংড়ি ভাজা অবশিষ্ট তেল দিয়ে ভালো মতো মেখে নিন। গরম ভাতের সঙ্গে পরিবশন করুন সাধারণভাবে অপ্রচলিত এ মুখরোচক ভর্তাটি।

আনারসের চাটনি –

যা লাগবে : মাঝারি সইজের আনারস একটা, ঘন নারিকেলের দুধ একটা নারিকেলের, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি চার কোয়া, কাঁচামরিচ ফালি পাঁচটি, চিনি ১/৩ কাপ, লবণ স্বাদমতো, গরম মসলা গুঁড়া এক চা চামচ, তেল দুই টেবিল চামচ।

যেভাবে করবেন : তেল গরম দিন। পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। আনারসের টুকরা, কাঁচামরিচ ও লবণ দিয়ে পাঁচ-ছয় মিনিট কষান। নারিকেলের দুধ দিয়ে ঢেকে দিন। আনারস সিদ্ধ হলে চামচ দিয়ে চেপে আধা ভাঙা করে নিন। চিনি এবং গরম মসলা গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাঁচমিশালি রান্না

আপডেট সময় ১১:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১