ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সম্পত্তি হাতিয়ে নিতে বৃদ্ধকে পাগল সাজানোর অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের রাজৈর উপজেলায় সম্পত্তি হাতিয়ে নিতে স্ত্রী ও ছেলেমেয়ের যোগসাজশে খলিল শেখ (৬০) নামে এক ব্যক্তিকে পাগল সাজিয়ে হাসপাতালে ভর্তির অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার খালিয়া ইউনিয়নের বৌলগ্রামে এ ঘটনা ঘটে।

ঘরের মধ্যে হাত-পা বেঁধে নির্যাতন করার ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে, এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে বৃদ্ধ খলিল শেখের হাত-পা বাঁধছেন। এসময় বৃদ্ধ কান্নাকাটি করছে।

জানা গেছে, বৌলগ্রাম এলাকার মো. খলিল শেখের সংসারে স্ত্রী হায়াতুন বেগম (৫০), দুই ছেলে নাজমুল শেখ (২৮) ও আসিব শেখ (১৮), দুই মেয়ে রাবেয়া আক্তার (২৫) ও ছোট মেয়ে মাহমুদা আক্তার (২২) রয়েছে। বিভিন্ন কারণে স্ত্রী ও ছেলেমেয়েদের উপর ক্ষিপ্ত খলিল তার সম্পত্তি আপন ভাই তারা মিয়াকে লিখে দিতে পারে-এমন আশঙ্কায় স্ত্রী ও ছেলেমেয়ে খলিলকে গত শুক্রবার জুমার নামাজের সময় ঘরের মধ্যে আটকে রাখন। একপর্যায়ে পাগল সাজিয়ে হাত-পা বেঁধে বাড়ি থেকে বের করে নিয়ে যান। এরপর মঙ্গলবার পর্যন্ত তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি।

নির্যাতনের শিকার খলিলের ভাই তারা মিয়া শেখ বলেন, আমার ভাই পাগল না। আমার ভাইয়ের স্ত্রী ও ছেলেমেয়েরা তাকে পাগল সাজিয়ে হাত-পা বেঁধে কোথায় যেন নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাচ্ছি না। আমি আমার ভাইকে ফিরে পেতে চাই। স্থানীয় একাধিক বাসিন্দাও তাকে সুস্থ দাবি করেছেন।

খলিলের স্ত্রী হায়াতুন বেগম বলেন, ‘আমার স্বামী পাগল। সে প্রায়ই বাড়িঘর ভাঙচুর করে। তাই তাকে বেঁধে প্রথমে ফরিদপুর এবং পরে পাবনার একটি মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করেছি।’

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সম্পত্তি হাতিয়ে নিতে বৃদ্ধকে পাগল সাজানোর অভিযোগ

আপডেট সময় ১১:৫১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১