ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আফগানিস্তানকে উড়িয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশের যুবারা। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে আইচ মোল্লার দুর্দান্ত সেঞ্চুরিতে ১২১ রানের বিশাল জয় পায় স্বাগতিকরা।

ফলে ২ ম্যাচ হাতে থাকতেই ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২২ রান সংগ্রহণ করে টাইগার যুবারা। স্বাগতিক বাংলাদেশের শুরুটা ভালো না হলেও ওয়ান রাউন্ডে নেমে ব্যাট হাতে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে উল্লেখযোগ্য স্কোর এনে দেন আইচ মোল্লা। তাছাড়া দ্বিতীয় উইকেটে নামা মফিজুল ইসলামের ব্যাট থেকে ২৭ এবং শেষদিকে নামা আবদুল্লাহ আল মামুনের ব্যাট থেকে আসে ৩২ রান।

বল হাতে ৩৯ রানে ৩টি উইকেট শিকার করেছেন আফগানিস্তানের ফয়সাল খান।

২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি আফগানিস্তান। শুরুটা ধীরগতিতে করলেও বেশিক্ষণ মাঠে টিকে থাকতে পারেনি সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন বিলাল সায়েদি। বাকিদের মধ্যে উল্লেখযোগ্য ২১ ও ১৮ রান আসে ইজাজ আহমেদ ও সুলিমান সাফির ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে বল হাতে ১৭ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন নাইমুর রহমান। ১৭ রানে ৩ উইকেটে পেয়েছেন রিপন মণ্ডল। বাকি ২ উইকেট নেন আরিফুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আফগানিস্তানকে উড়িয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ

আপডেট সময় ০৮:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১