ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এক ঝাঁক তারকা নিয়ে ডিপিএলে মোহামেডান

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) গত আসরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে টেনে রীতিমতো চমক দেখিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও মাঠে চমক দেখাতে পারেননি সাকিব।

এবারও আরও বড়রকমের চমক নিয়ে হাজির সাদাকালো শিবির। আসন্ন ডিপিএলের জন্য দলবদলের কাজ সেরে ফেলেছে তারা।

এক ঝাঁক তারকাদের মেলা সাজিয়ে বসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাকিব, তাসকিন তো থাকছেনই, এবার মোহামেডানে যোগ দিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও সৌম্য সরকার।

বোঝাই যাচ্ছে শিরোপা খরা ঘুচাতে এবার বেশ আটঘাঁট বেঁধেই নেমেছে মোহামেডান।

মোহামেডানের ডেভেলপমেন্ট কমিটির প্রধান, বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের বাসায় চুক্তিতে সই করেন ক্রিকেটাররা।

প্রিমিয়ার লিগে মোহামেডান শেষবার শিরোপা জিতেছিল ২০০৮-২০০৯ মৌসুমে। টানা ১১ বছর শিরোপার খরায় ভুগছে ক্লাবটি।

সব ঠিক থাকলে আগামী বছরের মার্চে ডিপিএল মাঠে গড়াবে।

মোহামেডানের হয়ে খেলবেন যারা-

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাগত হোম, রনি তালুকদার, সোহরাওয়ার্দি শুভ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ চৌধুরী রাহি, হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রুবেল মিয়া, সাগর (উইকেটরক্ষক), আব্দুল মজিদ, ইয়াসিন আরাফাত মিশু, শাকিল (উইকেটরক্ষক), এনামুল, সালাউদ্দিন শাকিল,আরিফুল ইসলাম (অনূর্ধ্ব-১৯ মিডল অর্ডার ব্যাটসম্যান), ইমন (অনুর্ধ্ব-১৯ লেগ স্পিনার)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ঝাঁক তারকা নিয়ে ডিপিএলে মোহামেডান

আপডেট সময় ০৭:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১