ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

চলন্ত গাড়ি পুড়ে ছাই, আহত ২

আকাশ জাতীয় ডেস্ক:

বান্দরবানে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা মাদানীনগর এলাকায় একটি ভাড়ায় চালিত এক্স নোয়া গাড়িতে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ আগুন লাগার ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার মো. এনামুল হক (৩৭) ও যাত্রী আব্দুল্লাহ মো. সামীর (১৩) আহত হন। লামা ফায়ার সার্ভিস, লামা থানা পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে সহায়তা করেন।

গাড়ির ওয়্যারিং থেকে আগুনের সূত্রপাত বলে জানান গাড়ির ড্রাইভার মো. এনামুল হক। গাড়িতে ড্রাইভার ও ৬ জন যাত্রী ছিলেন। কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গাড়ির লাইসেন্স নাম্বার ঢাকা মেট্রো-চ-১৫-৪৬২৭।

গাড়ির যাত্রী মো. জিয়াবুল হক বলেন, আমরা দুপুরে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড পোস্টপাড়া থেকে আলীকদম উপজেলার চিনারীবাজার এলাকায় বউ দেখতে গিয়েছিলাম। আলীকদম থেকে চকরিয়া ফেরার পথে লামার মিরিঞ্জা এলাকায় গাড়িতে আগুন ধরে যায়। ড্রাইভার মো. এনামুল হকের বিচক্ষণতার কারণে আমরা সবাই প্রাণে বেঁচেছি। আগুন লাগার পরপরই ড্রাইভার ঝুঁকি নিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে আমাদের গাড়ি থেকে বের করে জীবন বাঁচান।

লামা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নোয়া গাড়ির যাত্রীদের অন্য একটি গাড়িতে করে তাদের বাড়ি চকরিয়ায় পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

চলন্ত গাড়ি পুড়ে ছাই, আহত ২

আপডেট সময় ১১:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১