ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামী সঙ্গে ঝগড়ার পর ঘরে মিলল গৃহবধূর নিথর দেহ, স্বজনদের দাবি হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শাহানা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোরে উপজেলার পদুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সোমবাইজ্যা হাট এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহানা আক্তার একই এলাকার বেদারুল আলমের স্ত্রী।

এদিকে নিহত গৃহবধূ বড়বোন রোকসানা আক্তারের দাবি, বোনকে তার স্বামী হত্যা করে লাশ রশিতে ঝুলিয়ে রেখেছে।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পদক্ষেপ নেয়া হবে। প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করা হচ্ছে। থানায় অপমৃত্যু মামলা হবে।

পদুয়া ইউনিয়ন পরিষদ মেম্বার মো. শাহজাহান বলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার বেদারুল আলমের সঙ্গে একই গ্রামের শাহানা আক্তারের ২০১২ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শাহানা আক্তার তার শয়নকক্ষে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। তার স্বামী বারান্দায় ছিলেন।

দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হলে পরিবারের লোকজন প্রতিবেশীদের ডেকে ঘরের দরজা ভেঙে দেখেন ঘরের বিমের সঙ্গে রশিতে ঝুলানো শাহানার নিথর দেহ। পরে দেখেন ওই গৃহবধূ মারা গেছেন। তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামী সঙ্গে ঝগড়ার পর ঘরে মিলল গৃহবধূর নিথর দেহ, স্বজনদের দাবি হত্যা

আপডেট সময় ১২:১৬:২২ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১