ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তামিমকে টপকে দুইয়ে মাহমুদউল্লাহ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পথে টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক টপকে গেছেন তামিম ইকবালকে।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি রান সংগ্রাহকের তালিকায় দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়িয়ে দুইয়ে উঠে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তালিকার শীর্ষে আছেন সাকিব আল হাসান।

শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪১ রান তোলে টাইগাররা। অধিনায়ক রিয়াদ ৩২ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই ইনিংস খেলার পথে তামিমকে টপকে গেছেন তিনি।

তামিমের চেয়ে ঠিক ১ রান বেশি নিয়ে ম্যাচ শেষ করেন মাহমুদউল্লাহ। ৯৯ ম্যাচের ৯১ ইনিংসে ১৭০২ রান তার। অন্যদিকে, ৭৪ ম্যাচে তামিমের সংগ্রহ ১৭০১ রান। এই তালিকায় শীর্ষে থাকা সাকিবের সংগ্রহ ৮৬ ম্যাচের ৮৫ ইনিংসে সংগ্রহ ১৭৫৫ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তামিমকে টপকে দুইয়ে মাহমুদউল্লাহ

আপডেট সময় ০৮:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১