ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তালেবানের পাঞ্জশির দখল নিয়ে যা বললেন আহমেদ মাসুদ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ব্যাপক সংঘর্ষের পর আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকা নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। তবে তালেবানের এ দাবি প্রত্যাখ্যান করেছেন সেখানকার তালেবান বিরোধী ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নেতা আহমেদ মাসুদ। তিনি অভিযোগ করেন, পাঞ্জশির নিয়ে মিথ্যা খবর প্রচার করছে পাকিস্তানের সরকার এবং সংবাদমাধ্যম।

আহমেদ মাসুদ বলেন, তালেবান যে দিন পাঞ্জশির দখল করবে, সে দিনই হবে আমার শেষ দিন।

এর আগে শুক্রবার রাতে রাজধানী কাবুলে পাঞ্জশির দখলের কথা ঘোষণা করে তালেবান। শুরু হয়ে গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ কায়েমের খুশিতে বিজয় উৎসব।

তালেবানের এক কমান্ডার বলেছেন, পুরো আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। সমস্যা সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং পাঞ্জশির এখন আমাদের নিয়ন্ত্রণে।

আফগানিস্তানের সাবেক ভাইসপ্রেসিডেন্ট আমরুল্লা সালেহ পাঞ্জশির ছেড়ে বিদেশে পালিয়েছেন বলে দাবি করা হয় কয়েকটি গণমাধ্যমে।

এদিকে শনিবার সকালেই পাঞ্চশিরে তালেবান দখলদারির দাবি নাকোচ করেন নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আমরুল্লাহ সালেহ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, কিছু সংবাদমাধ্যমে আমার দেশ ছাড়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি পাঞ্জশিরে রয়েছি। এখানকার রাজনীতিক এবং যোদ্ধাদের সঙ্গে রয়েছি। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৪৮ কিলোমিটার দূরে পাঞ্জশির উপত্যকা। এলাকাটি উঁচু-নিচু পাহাড়ি ও দুর্গম। উপত্যকাটিতে ঢোকার রাস্তা খুবই সরু। সেখানে কয়েক হাজার তালেবান বিরোধী যোদ্ধা অবস্থান করছিল।

এই গোষ্ঠীটি প্রতিষ্ঠা করেছিলেন আফগান প্রতিরোধের নায়ক বলে পরিচিত আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ।

আহমদ শাহ মাসুদ ছিলেন একজন শক্তিশালী গেরিলা কমান্ডার। যিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর তিনি ১৯৯০ -এর দশকে বিদ্রোহী জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আফগান সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।

তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরও ২০০১ সালে তাকে হত্যার আগ পর্যন্ত তালেবান শাসনের বিরুদ্ধে তিনিই ছিলেন প্রধান বিরোধী কমান্ডার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তালেবানের পাঞ্জশির দখল নিয়ে যা বললেন আহমেদ মাসুদ

আপডেট সময় ০৬:৪৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১