ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সন্তানের বাবার কথা উল্লেখ করলেন নুসরাত!

আকাশ বিনোদন ডেস্ক :  

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান গত ২৬ আগস্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ছেলের নাম রেখেছেন ঈশান।

তবে এ সন্তানের পিতার পরিচয় জানাননি নুসরাত।

তবে সন্তান জন্মের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টে অনেকেই নতুন কিছুর ইঙ্গিত খুঁজছেন। নেটিজেনদের ধারণা ধীরে ধীরে ঈশানের বাবার পরিচয় প্রকাশ করতে চাইছেন এ অভিনেত্রী।

ইনস্টাগ্রামে নতুন একটি ছবি শেয়ার করেছেন নুসরাত। যেখানে তাকে সাদা-কালো ড্রেসে, খোলা চুলে দেখা গেছে। ছবিতে তার মুখে এখনও মাতৃত্বের আনন্দ স্পষ্ট।

ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘যাদের পরামর্শ নেবেন না, তাদের কাছ থেকে সমালোচনাও শুনবেন না। ’

তবে সবচেয়ে যে বিষয়টি সবার নজরে এসেছে সেটি হচ্ছে- চিত্রগ্রাহকের বিষয়টি। যেখানে চিত্রগ্রাহক হিসেবে ঈশানের বাবার কথাই উল্লেখ করেছেন নুসরাত। তিনি লেখেন, ‘ড্যাডি’। কিন্তু কে তার সন্তানের বাবা? সেই কাঙ্ক্ষিত নামটি এবারও উল্লেখ করেননি নুসরাত!

এদিকে নুসরাতের হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে বাড়ি ফেরার সময় সন্তানকে কোলে নিয়ে গাড়িতে ওঠা, সব সময় নুসরাতের সঙ্গে দেখা গেছে অভিনেতা যশ দাশগুপ্তকে। এ থেকে ভক্তদের ধারণা, যশই হচ্ছে নুসরাতের সন্তানের বাবা!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্তানের বাবার কথা উল্লেখ করলেন নুসরাত!

আপডেট সময় ১১:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১