ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেস্ট খেলতে চান না মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

লাল ও সাদা বলের ক্রিকেটে ২৪ খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের মে মাস থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সব ফরম্যাট (ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি) খেলবেন এমন ক্রিকেটারের সংখ্যা পাঁচজন। সেখানে নেই টাইগারদের অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমান।

বিসিবির নতুন চুক্তিতে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে রয়েছে মোস্তাফিজ, থাকছেন না ১৪ জনের টেস্ট তালিকায়। তাতেই প্রশ্ন উঠেছিল, টেস্টে চুক্তির তালিকায় মোস্তাফিজের নাম না থাকা নিয়ে। তাহলে কি গত বছরের ফর্মহীনতার প্রভাব পড়েছে চুক্তিতে? আসলে ফর্ম ইস্যু নয়, মোস্তাফিজই চাচ্ছেন না লাল বলের ক্রিকেটে খেলতে। বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

আজ গণমাধ্যমকে তিনি বলেন, ‘মুস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না। ও এখন টেস্টে খেলার জন্য আগ্রহী না। মুস্তাফিজ আমাদেরকে জানিয়েছে, যতদিন এই কোয়ারেন্টাইন বা জৈব সুরক্ষা বলয় আছে টেস্টে ওর মনোযোগ দেওয়া ডিফিকাল্ট (কঠিন) বিধায় ও এখন টেস্ট খেলতে চাচ্ছে না।’

গত বছর খারাপ ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছিল মোস্তাফিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে চলতি বছরের ফেব্রুয়ারীতে সর্বশেষ সাদা পোশাকে টাইগারদের হয়ে খেলেছিলেন। তবে আপাতত তার টেস্ট না খেলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিসিবি। আকরাম খান বলেন, ‘এটা আমরাও খুব ইতিবাচকভাবে নিয়েছি। যেহেতু সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়ার টি-টোয়েন্টি আর ওয়ানডেতে আমাদের জন্য তো আলাপ-আলোচনা করেই আমরা এটা করেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টেস্ট খেলতে চান না মোস্তাফিজ

আপডেট সময় ০৮:৪০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১