ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘কৃষিকে লাভজনক করতে বেসরকারি খাতের সহযোগিতা প্রয়োজন’

আকাশ জাতীয় ডেস্ক:   

কৃষিকে লাভজনক করতে বেসরকারি খাতের বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকীকরণে কাজ করছে।

কৃষি অচিরেই আধুনিক হবে, যান্ত্রিকীকরণ হবে। কিন্তু কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি ও কৃষিপণ্যের ভ্যালু অ্যাডের জন্য বেসরকারি খাতের সহযোগিতা প্রয়োজন। বেসরকারি খাত কৃষিতে বিনিয়োগ করতে চায় না। কৃষিতে সম্ভাবনা অনেক, এখানে বিনিয়োগ দরকার।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ের অফিস কক্ষ থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন: গত পাঁচ দশকে বাংলাদেশের কৃষি উন্নয়ন’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কৃষিকে লাভজনক করতে গবেষণা ও বিনিয়োগে প্রাইভেট সেক্টরকে উৎসাহিত ও সহযোগিতা দিচ্ছে। এ সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসেই কৃষি প্রক্রিয়াজাত ও কৃষি পণ্যের রপ্তানি বাড়ানোর জন্য ২০ শতাংশ প্রণোদনার ব্যবস্থা করেছে।

বেসরকারি খাতকে এ সুযোগের পুরোপুরি ব্যবহারের আহ্বান জানান এবং প্রয়োজনে আরো সুবিধা দেওয়ার কথাও জানান কৃষিমন্ত্রী।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলার’ অন্যতম ভিত্তি ছিল কৃষি। বঙ্গবন্ধু দেশের সার্বিক উন্নয়নের জন্য কৃষির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। কৃষি ও কৃষকের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষি বিপ্লবের সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নানামুখী উদ্যোগের ফলেই কৃষি ক্ষেত্রে ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ আজ অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

আইবিএফবির প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সভাপত্বিতে অনুষ্ঠানে আইবিএফবির গভর্নমেন্টাল রিলেশন অ্যান্ড অ্যাডভোকেসি কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ বীর প্রতীক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. লুৎফুল হাসান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শহীদুর রশীদ ভূঁইয়া, আইবিএফবির ভাইস প্রেসিডেন্ট এম এস সিদ্দিকী, এসিআই অ্যাগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারি প্রমুখ বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের উপাচার্য ড. জাহাঙ্গীর আলম।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘কৃষিকে লাভজনক করতে বেসরকারি খাতের সহযোগিতা প্রয়োজন’

আপডেট সময় ০৪:৫৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১