ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার

অ্যান্টার্কটিকা থেকে ভেঙে আলাদা হয়ে গেল বিশাল হিমশৈল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রায় ৬ হাজার বর্গকিলোমিটার আয়তনের একটি হিমশৈল অ্যান্টার্কটিকা থেকে ভেঙে গেছে। আয়তনে এটি প্রায় ব্রিটেনের ওয়েলস ও মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার রাজ্যের চেয়ে বড়।মার্কিন একটির উপগ্রহ এই হিমশৈলের ভাঙন পর্যবেক্ষণ করে যা লারসেন সি আইস শেলফ নামে পরিচিত। বিজ্ঞানীরা গত এক দশক ধরে এর আশঙ্কা করছিলেন। ২০১৪ সালের পরে এর ভাঙনের প্রক্রিয়াটি গতি পায়। ২০০ মিটার ঘন হিমশৈলটি অ্যান্টার্কটিকা থেকে ভেঙে গেলেও খুব বেশি দূরে যাবে না। তবে এটিকে নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে। সমুদ্রের ঢেউ ও বাতাসে এটি অ্যান্টার্কটিকার উত্তরের দিকে যাবে যা ওই অঞ্চলে জাহাজের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, জুলাই ১০ থেকে ১২ এর মধ্যে লারসেন সি আইস শেলফের ৫ হাজার ৮শ কিলোমিটার হিমশৈল আলাদা হয়ে পড়ে। হিমশৈলটির ওজন ট্রিলিয়ন টনেরও বেশি, তবে আগে থেকেই ভাসমান অবস্থাই থাকায় এটি সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় কোনো প্রভাব ফেলবে না।

হিমশৈল ভেঙে পড়া প্রাকৃতিক নিয়মেই হয়ে থাকে, তবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এই প্রক্রিয়াকে গতিশীল করে তুলছে বলে ধারণা করা হয়। সমুদ্রের উষ্ণ পানি হিমশৈলের নিচের দিকের পানি তরল করে দেয়। লারসেন সি এর নিকটবর্তী হিমশৈল লারসেন এ ১৯৯৫ সালে আলাদা হয়ে পড়ে এবং এর ৭ বছর পরে নাটকীয়ভাবে লারসেন বি ভেঙে যায়। চূড়ান্ত ভাঙনটি নাসার উপগ্রহে ধরা পড়ে। সোয়ানসি বিশ্ববিদ্যালয়েল বিবৃতিতে বলা হয়, লারসেন সি এর ভেঙে পড়াকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেনি, বরং একে প্রাকৃতিক ঘটনা হিসেবে অভিহিত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবক নিহত

অ্যান্টার্কটিকা থেকে ভেঙে আলাদা হয়ে গেল বিশাল হিমশৈল

আপডেট সময় ০১:৪০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭