ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

আইপিএলে অনেক লাভবান হবেন সাকিব-মোস্তাফিজ: আকরাম

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাসের কারণে ২৯টি ম্যাচ বাকি থাকতেই বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসর। এবার আগামী মাসের ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসরটির বাকি অংশ। সেখানে খেলতে বিসিবির কাছে অনাপত্তি পত্র (এনওসি) চেয়ে চিঠি দিয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আসরটিতে তাদের খেলার ব্যাপারে ইতিবাচক অবস্থানে রয়েছে বিসিবি।

সাকিব-মোস্তাফিজের চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। আগামী ১ সেপ্টেম্বর বোর্ড মিটিংয়ে তাদের অনপত্তি পত্র নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত দেবে টাইগার ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

আইপিএলে সাকিব-মোস্তাফিজের খেলা তাদের লাভবান করবে জানিয়ে আকরাম খান বলেন, ‘সম্ভবত এটা আমাদের জন্য ভালো সুযোগ যে আমাদের খেলোয়াড়েরা আইপিএলের মতো মানসম্পন্ন টুর্নামেন্টে খেলবে। সেখানে খেলে ওরা যদি ভালো পারফর্ম করে অবশ্যই ওই কন্ডিশনে আমরা খেলব তাই দল অনেক লাভবান হবে। ওদের পারফরম্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড তাদের খেলার ব্যাপারে ইতিবাচক আছে। মনে হয় তাদের কোন সমস্যা হবে না।

আসরটি চলাকালীন সময়ে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। সেকারণে আইপিএলে সাকিব ও মোস্তাফিজের খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। শেষ পর্যন্ত ইংলিশরা নির্ধারিত সময়ে না আসায় সেই শঙ্কা কেটে গেছে। তবে এখন অপেক্ষা বিসিবি কর্তৃক তাদের খেলার অনুমতি প্রদানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

আইপিএলে অনেক লাভবান হবেন সাকিব-মোস্তাফিজ: আকরাম

আপডেট সময় ০৭:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১