ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

একই সময়ে দুই দেশে সিরিজ খেলবে টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:   

ক’দিন আগেই যখন বিরাট কোহলির অধিনায়কত্বে ভারত ক্রিকেট দল টেস্ট খেলছিল ইংল্যান্ডে ঠিক একই সময়ে শিখর ধাওয়ানের নেতৃত্বে শ্রীলংকায় সাদা বলের আন্তর্জাতিক সিরিজ খেলছিল ভারতের আরেকটি দল। বায়ো-বাবলের এই সময়ে এমনই কাজ করছে নিউজিল্যান্ড ক্রিকেটও। বিশ্বকাপের মূল দল ছাড়াও নতুন করে দুইটি দল বানিয়ে পাঠাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে। তবে বাংলাদেশের ক্রিকেটে খেলোয়াড়দের পাইপ-লাইন কবে হবে, যখন একই সময়ে দুটি দল বানিয়ে সিরিজ খেলতে পারবে টাইগাররা?

এমন প্রশ্নের উত্তর হতে পারে, চলতি বছরের শেষে অথবা খুব দ্রুতই। এটা কল্পনা বা মনগড়া কোন কথা নয়! খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আশাবাদী খুব দ্রুতই হচ্ছে টাইগারদের দুইটা জাতীয় দল।

আজ রাজধানীর আভিজাত হোটেলে বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এমনই জানালেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমাদের দুইটা জাতীয় দল একসাথে খেলবে, এমন সময়ের বেশি দেরি নেই, আমার ধারণা। নভেম্বরে পাকিস্তান আসার কথা রয়েছে আমাদের দেশে। এর বাইরে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজও আছে। সুতরাং (দুইটি জাতীয় দলের একসঙ্গে সিরিজ খেলা) হতেই পারে।’

তবে কবে হবে, এমন প্রশ্নে সমর্থক সহ সবাইকে ধৈর্য্য ধরতে বললেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘শুধু বলব যে অস্থির হইয়েন না। এমন পরিস্থিতিতে নতুন কিছু খেলোয়াড় খেলবে। একটা দুইটা ম্যাচ খারাপ খেলতে পারে, তাতে হুলস্থুল হওয়া যাবে না। একটু ধৈর্য্য ধরুন, সময় দিলে আমার ধারণা দুইটা জাতীয় দল গঠন করা সম্ভব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একই সময়ে দুই দেশে সিরিজ খেলবে টাইগাররা

আপডেট সময় ০৮:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১