ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মিরপুরে বাসায় আগুন, শিশুসহ ৭ জন দগ্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস লাইনের গোলযোগের থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ সাত জন দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ(ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২৫ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে মিরপুর-১১ নম্বরের সি ব্লকে একটি বাসায় অগ্নিকাণ্ড হয়। এ সময় ৭ জন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ সাত জন হচ্ছে- ওই বাড়ির মালিক রফিকুল ইসলামের মা রওশন আরা বেগম (৭০), ভাই শফিকুল ইসলাম (৩৫) ছোট বোন রিনা বেগম (৫০) বাসার নিচতলার ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫) তার মেয়ে নওশীন (৫) পাশের বাসার ভাড়াটিয়া রেনু বেগম (৩৫) ও পথচারী সাজ্জাদ হোসেন (৩০)।

ওই বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, তাদের বাড়ির নিচতলায় তিতাস গ্যাসের লাইন লিকেজ ছিল, দুই দিন আগে লিকেজ মেরামত করা হয়েছে। কিন্তু আজ রাত ১২টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন ধরে যায় নিচতলায়। এতে সাত জন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

এদিকে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন জানান, ওই বাসায় কয়েকদিন গ্যাস ছিল না। রাতে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। এ সময় বাড়ি লোকজন গ্যাস রাইজার পরিষ্কার করছিল। হঠাৎ করে সেটা বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে সাত জন দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিসে দেওয়া হলে তিনটি ইউনিট এসে আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে কামরুল আহসান জানান, মিরপুরের চারতলা বাড়ির নিচতলায় অগ্নিকাণ্ডের সংবাদে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১১টা ২০ মিনিটে আগুন লাগলেও ১২টা ২০ মিনিটে তা নেভানো হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে গ্যাসের লাইনের জয়েন্ট খুলে এ ঘটনা ঘটতে পারে। আগুনে ৭ জন দগ্ধ হয়েছে।

এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইয়ুব হোসেন জানান, দগ্ধ সবাইকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেখ হাসিনা ইনস্টিটিউট থেকে একটি সূত্র জানান, শিশু নওশীনের ১৫, শতাংশ, শফিকুল ইসলামের ৮৫, সুমন ৪৫, রওশন আরা ৮০, রিনা ৭০ নাসরিন ২৭ ও রেনু ৩৮ শতাংশ শরীরে পোড়া আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবিদুল: নুসরাত আমাদের জুলাই কন্যা, পূর্ণশক্তি নিয়ে তার পাশে আছি

মিরপুরে বাসায় আগুন, শিশুসহ ৭ জন দগ্ধ

আপডেট সময় ১১:৩৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১