ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

করোনায় সাইপ্রাসে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ সোহেল (৪০) নামে এক সাইপ্রাস প্রবাসী মৃত্যুবরণ করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার কুনঠা গ্রামের মোহাম্মদ হামিদ হোসেন মাস্টারের ছেলে।

জুলাই মাসের ২৩ তারিখ থেকে সোহেলের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। ২৭ জুলাই সোহেলের শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে তাকে দ্রুত লিমাসল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। করোনা থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গেলে লিমাসল হাসপাতাল থেকে তাকে রাজধানীর নিকোশিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ২৪ আগস্ট মঙ্গলবার সাইপ্রাস সময় সকাল ৮টায় তিনি মৃত্যুবরণ করেন। সোহেলের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

সোহেলের লাশ দেশে যাবে কিনা এখনো সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জানা যায়, তিন বোন দুই ভাইয়ের মধ্যে সোহেল পরিবারের দ্বিতীয় সন্তান। ৭ বছর আগে স্টুডেন্ট ভিসায় সাইপ্রাস পাড়ি দেন সোহেল। পড়ালেখার পাশাপাশি সাইপ্রাসের লিমাসলে ডলসি ক্লাবে কাজ করতেন তিনি।

গত বছর মোবাইলে দেশে বিয়েও করেন তিনি। বিয়ে করলেও এখনো দেশে যাওয়া হয়নি তার। এ বছর দেশে যাওয়ার কথা থাকলেও করোনা তাকে পৃথিবী থেকে বিদায় দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

করোনায় সাইপ্রাসে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০৮:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১