ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জীবিত বৃদ্ধাকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক:   

নাটোরের বাগাতিপাড়ায় চুরানব্বই বছরের এক বৃদ্ধা জীবিত থাকলেও তাকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভাতা বন্ধ হয়ে পড়ায় বিছানাগত অসুস্থ মায়ের ওষুধের টাকা জোগাড় করা নিয়ে শ্রমিকের কাজ করে সংসার চালানো আব্দুল খালেক এখন বিপাকে পড়েছেন। ভুক্তভোগী বৃদ্ধার নাম মোছা. জোবেদা বেগম।

তিনি উপজেলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া গ্রামের মৃত ইসমাইলের মেয়ে এবং একই এলাকার মৃত খোকার স্ত্রী।

জোবেদা বেগমের ছেলে আব্দুল খালেক জানান, প্রায় ১২ বছর ধরে তার মা বয়স্ক ভাতা পাচ্ছিলেন। কিন্তু গত রমজান মাস থেকে বিকাশ অ্যাকাউন্টে বয়স্ক ভাতার টাকা দেওয়ার কথা জানানোর পর থেকে আর টাকা পাননি। পরপর দুই দফায় টাকা না পেয়ে বিষয়টি নিয়ে মায়ের পক্ষ থেকে তিনি অফিসে যোগাযোগ করলে জানতে পারেন নথি অনুযায়ী তার মা মৃত।

সে কারণে তার মায়ের বয়স্ক ভাতা বন্ধ হয়ে গেছে। ওই সময় অফিস থেকে তাকে মৃত্যু সনদ নিয়ে দুই মাসের বকেয়া উত্তোলন করার পরামর্শ দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন। বিষয়টি নিয়ে তিনি নিজে স্থানীয় মেম্বার-চেয়ারম্যানসহ সমাজসেবা অফিসে ধরনা দিয়েও কোনো লাভ হয়নি।

একদিকে দিনমুজুরের কাজ করে সংসার চালাতে তিনি হিমশিম খাচ্ছেন, অন্যদিকে ভাতার টাকা বন্ধ হয়ে পড়ায় তিনি নিয়মিত মায়ের ওষুধ কিনতে পারছেন না। জীবিত থাকার পরও কীভাবে তার মাকে মৃত দেখানো হলো এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

এ বিষয়ে অসুস্থ বৃদ্ধা জোবেদা বেগম বলেন, তাকে মৃত দেখিয়ে আর সরকারি টাকা দেওয়া হচ্ছে না। ওষুধ কিনতে না পেরে ধীরে ধীরে বিছানাগত হয়ে পড়েছেন।

এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম জানান, বিষয়টি খতিয়ে দেখে ভুক্তভোগীর ভাতা প্রাপ্তির যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

জীবিত বৃদ্ধাকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ

আপডেট সময় ০৭:১৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১