ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ জামাল- ব্রাদার্সের মাঝে হাতাহাতি, জরুরি সভার ডাক

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ঘরোয়া ফুটবল মাঠে পরিণত হয়েছিল রণাঙ্গনে। যা এখন শুধু ফুটবলই নয়; দেশের ক্রীড়াঙ্গনে হট টপিক। শনিবার শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ শেষে শেখ জামাল ক্লাবের ফুটবলাররা মেজাজ হারিয়ে মারামারিতে জড়ান।

ফুটবলবোদ্ধাদের মতে, মাঠে দুই পক্ষের ফুটবলারদের এভাবে মারামারিতে মেতে উঠতে হয়তো এর আগে দেখেনি কেউ।

ম্যাচের যোগ করা সময়ে একটি ফাউল নিয়ে শেখ জামালের ফুটবলাররা ব্রাদার্সের ফুটবলারদের সঙ্গে বাদানুবাদে জড়ান। কিছুক্ষণ পর খেলা পুনরায় শুরু হয়।

একেবারে শেষ মুহূর্তে কর্নার পায় শেখ জামাল। সেই কর্ণার নেয়ার আগেই রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজান। এতে শেখ জামালের ফুটবলাররা ক্ষীপ্ত হয়ে রেফারি ভুবন মোহন তরফদারকে ঘেরাও করেন।

শেখ জামালের ফুটবলারদের এমন আচরণে ব্রাদার্সের সংশ্লিষ্ট সমর্থকরা সমালোচনামূলক মন্তব্য করলে ক্ষোভে ফেটে পড়েন জামালের ফুটবলাররা। উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাদানুবাদ হাতাহাতির পর্যায়ে চলে যায়।

ঘটনার সময় বাফুফে থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী ম্যাচে পুলিশ ছিলেন মাত্র ২-৩ জন। যে কারণ মাঠের এই মারামারি নিয়ন্ত্রণে আনা যায়নি।

সেই মারামারি এক পর্যায়ে চলে যায় গ্যালারিতেও।

ঘটনার বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা ইতোমধ্যে ম্যাচ ও ম্যাচ পরবর্তী ঘটনার ভিডিও ফুটেজ, মিডিয়া রিপোর্ট, রেফারি এবং ম্যাচ কমিশনার রিপোর্ট ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়েছি। ডিসিপ্লিনারি কমিটি দ্রুততম সময়ের মধ্যে এগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে।’

বাফুফে ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খুব শিগগিরই বিষয়টি নিয়ে জরুরি সভা ডাকবেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেখ জামাল- ব্রাদার্সের মাঝে হাতাহাতি, জরুরি সভার ডাক

আপডেট সময় ০১:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১